Friday, April 3, 2026

অস্থির সময়ে ‘অ্যাকশনে’ নামার হুমকি দিলেন সুপারস্টার দেব! 

Date:

Share post:

পুজো নয় বরং পুজোর পরেই কমার্শিয়াল ক্যারিশমা নিয়ে ভরপুর অ্যাকশনে নামতে চলেছেন সাংসদ অভিনেতা দেব (Dev)। হুংকার দিলেন বৃহস্পতির সকালে। তবে রিয়েল নয় সবটাই রিলের কাণ্ড। মুক্তি পেল দেবের ‘খাদান’ (Khadaan) ছবির টিজার। এক মিনিট উনিশ সেকেন্ড ধরে শুধুই মারকাটারি অ্যাকশনের ঝলক। ভাইরাল সমকালীন বাণিজ্যিক বাংলা ছবির অন্যতম সুপারস্টারের হুংকার ‘ফ্যামিলি নিয়ে আছি বলে অ্যাকশন ভুলেছি ভাবছিস?’ ব্যাস এতেই বাজিমাত।

আর জি কর কাণ্ডের জেরে পিছিয়ে যায় সুরিন্দর ফিল্মস (Surindar Films) প্রযোজিত দেব, যিশু সেনগুপ্ত (Jishu Sengupta) অভিনীত ‘খাদান’ সিনেমার টিজার মুক্তি। প্রতীক্ষার প্রহর গুনছিলেন দেবের ফ্যানেরা। বুধবারে জানা গেছিল লক্ষ্মীবারে ‘অ্যাকশন হিরো’ অবতারে ধরা দেবেন সাংসদ অভিনেতা। এতদিন ধরে অল্প অল্প ঝলকেই ‘প্রধান’ অভিনেতা বুঝিয়ে দিয়েছিলেন, টলিউডের গেম চেঞ্জার ছবি হতে চলেছে ‘খাদান’। ঝলকে সেই আভাস মিলেছে। রজনীকান্ত স্টাইলে দেবের মুখে দেখা গেল জ্বলন্ত বিড়ি।

বাইকে চেপে নায়ক এবং তাঁর সঙ্গীর (যিশু সেনগুপ্ত) চলন্ত মালগাড়ির ওয়াগন ভাঙার দৃশ্যটি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর স্মৃতি ফেরাতে পারে।

ছকভাঙা চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকা সুপারস্টারকে একগাল দাড়ি, টল-ডার্ক-হ্যান্ডসাম লুকে দেখে পুরনো আমেজ ফিরে পাবেন অনুরাগীরা। ছবির পরিচালক সুজিত রিনো দত্ত। তবে পুজো নয় বরং ডিসেম্বরে ঠান্ডাই কয়লা খাদানের গরমাগরম মারপিট বড় পর্দায় তুলে ধরতে চলেছেন দেব।


Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...