Saturday, April 4, 2026

নতুন সোশ্যাল মিডিয়া নীতি, ভুয়ো পোস্টে যাবজ্জীবন যোগী রাজ্যে!

Date:

Share post:

নতুন সোশ্যাল মিডিয়া নীতি নিয়ে এল উত্তরপ্রদেশ সরকার।ভুয়ো খবর নিয়ন্ত্রণের কথা বলা হলেও, এই নীতির মাধ্যমে সরকার একতরফাভাবে সরকারি প্রকল্পের প্রচার,বিজ্ঞাপন দিতে পারবে।এরই পাশাপাশি ভুয়ো খবর ছড়িয়ে রাজ্যের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেবে যোগী সরকার। সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী কোনও বার্তা পোস্ট করলেও বরদাস্ত করা হবে না। একবার আইন অমান্য করলে তিন বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।উত্তরপ্রদেশের মন্ত্রিসভা মঙ্গলবার নতুন সোশ্যাল মিডিয়া নীতি অনুমোদন করেছে, যার লক্ষ্য হল ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স এবং ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে বিষয়বস্তু নিয়ন্ত্রণ করা।আসলে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে একতরফাভাবে সরকারি নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা যোগী রাজ্যে।
এর আগে তথ্য প্রযুক্তি আইনের ধারা 66E এবং 66F এর অধীনে এই ধরনের পদক্ষেপগুলিকে গোপনীয়তা লঙ্ঘন এবং সাইবার সন্ত্রাসের সঙ্গে মোকাবিলা করতে আনা হয়েছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় অশ্লীল বা মানহানিকর বিষয়বস্তু অনলাইনে ছড়িয়ে দেওয়ার ফলে ফৌজদারি মানহানির অভিযোগ উঠতে পারে। যোগী সরকারের যুক্তি ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহারের আইনি প্রভাবকে আরও জোরদার করতেই এই ধরনের নীতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে সরকারি বিবৃতি প্রকাশ করা হয়েছে।মন্ত্রী অনিল রাজভড় জানিয়েছেন, মন্ত্রিসভায় নতুন এই নীতি অনুমোদিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াকে দেশবিরোধী কাজে ব্যবহার করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নতুন নীতি অনুসারে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম জুড়ে যোগী সরকার বিজ্ঞাপনের মাধ্যমে সরকারি স্কিম, উদ্যোগ, প্রকল্প বিষয়বস্তু শেয়ার করবে আগামী দিনে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে একটি ডিজিটাল এজেন্সি ‘ভি-ফর্ম’ তালিকাভুক্ত করা হয়েছে যা বিজ্ঞাপন পরিচালনা করবে। এছাড়াও ভিডিও, টুইট, পোস্ট এবং রিল প্রদর্শনের জন্যও এই এজেন্সি দায়ী থাকবে।
সোশ্যাল মিডিয়ার প্রভাবশালীরা তাদের প্ল্যাটফর্মে সরকারের স্কিম এবং উদ্যোগগুলি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে প্রতি মাসে আট লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবে।এই নতুন নীতি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে প্রভাবশালী, অ্যাকাউন্ট হোল্ডার এবং অপারেটরদের জন্য অর্থপ্রদানের সীমাও নির্দিষ্ট করেছে।
এক্স হ্যান্ডল, ফেসবুক, ইন্সটাগ্রাম-এর জন্য মাসিক সর্বাধিক ৫ লাখ, ৪ লাখ এবং ৩ লাখ টাকা দেওয়া হবে। ইউটিউবের ক্ষেত্রে ভিডিও, শর্ট, পডকাস্ট এবং অন্যান্য ধরনের বিষয়বস্তুর জন্য দেওয়া হবে সর্বাধিক ৮ লাখ, ৭ লাখ, ৬ লাখ এবং ৪ লাখ টাকা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...