Monday, June 22, 2026

এখনই ছাড় নয় ব্রিজভূষণের, কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগের মামলার পরবর্তী শুনানি ২৬ সেপ্টম্বর

Date:

Share post:

গতকাল নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ করে দেওয়ার আবেদন করেছিলেন ব্রিজভূষণ শরণ সিং। জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন বজরং পুনিয়া-সাক্ষী মালিক-বিনেশ ফোগাটরা। ব্রিজভূষণ সেই এফআইআর খারিজ করে দেওয়ার আবেদন করেন। সেই নিয়েই এল এবার মামলার রায়। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এভাবে কোনও নির্দেশ দেওয়া যায় না। নতুন করে আবেদন করতে হবে ব্রিজভূশণকে। এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদসংস্থার।

এই নিয়ে দিল্লি হাই কোর্টের বিচারপতি নীনা বনশল ব্রিজভূষণের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন, দু’সপ্তাহের মধ্যে আবার আবেদন করতে। তিনি বলেন, “আবেদনকারী সময় চেয়েছেন। তাই তাঁকে দু’সপ্তাহ সময় দেওয়া হল।” তিনি আরও বলেন, “ সব কিছুতে একটা সর্বজনীন রায় দিয়ে দেওয়া যায় না। ট্রায়াল শুরু হওয়ার আগে ব্রিজভূষণকে আবেদন করতে হত। একবার ট্রায়াল শুরু হয়ে চার্জশিট তৈরি হওয়ার পরে এভাবে আবেদন করা যায় না।” এদিকে ব্রিজভূষণের আইনজীবী রাজীব মোহন শুনানিতে জানান, ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের কোনও সারবত্তা নেই। ব্রিজভূষণকে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতির পদ থেকে সরানোর জন্যই অভিযোগ করা হয়েছিল।

২৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে একটিই হলফনামা জমা দিয়েছিলেন ব্রিজভূষণ। কিন্তু প্রাক্রন কুস্তি কর্তার বিরুদ্ধে পাঁচজন কুস্তিগিরের অভিযোগের ভিত্তিতে চার্জশিট গঠন করা হয়েছে। একটি হলফনামায় সব অভিযোগের শুনানি হয় না বলেই জানিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...