Saturday, April 4, 2026

সন্দীপকে জেরার মধ্যেই R G Kar-র মর্গে হানা সিবিআই দলের, খতিয়ে দেখা হচ্ছে নথি 

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে (CGO Complex ) আর জি কর (RG Kar) মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) যখন জেরা করা হচ্ছে ঠিক তখনই সিবিআইয়ের (CBI) একটি দলটি পৌঁছল আর জি করের মর্গে (Morgue) । এদিন দুপুরে সিবিআই-র পাঁচ সদস্যের একটি দল আর জি কর হাসপাতালে পৌঁছে সোজা চলে যান মৃতদেহ সংরক্ষণ বিভাগে। সেখানে বিভাগীয় কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায় তদন্তকারীদের।

তবে সূত্রের খবর, আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্ত করতেই এদিন দুপুরে আর জি করে পৌঁছে যান তদন্তকারীরা। মূলত সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ লোপাটের যে অভিযোগ উঠেছিল, তারই তদন্ত করতেই হাসপাতালে পৌঁছেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, মর্গের বিভিন্ন তথ্য এবং নথি খতিয়ে দেখতেই এই হানা‌। আর সেখানে গিয়েই প্রথমে কর্মীদের সঙ্গে কথা বলে কিছু তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারী দল। এর আগে বেশ কয়েক বার আর জি করের ঘটনার তদন্তে একাধিক জায়গায় অনুসন্ধান করলেও এদিন সোজা আর জি করের মর্গে হানা দিলেন তাঁরা। তবে সিবিআই তদন্তে ইতিমধ্যে ঢিলেমির অভিযোগ তুলে সরব হয়েছেন অনেকেই। দোষীদের শাস্তির দাবিতে অবিলম্বে সিবিআইয়ের কঠোর পদক্ষেপ দাবি করা হচ্ছে।

অন্যদিকে এই নিয়ে একটানা ১৪ দিনে ১৩ বার কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের জেরার মুখোমুখি হয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ফের সিবিআইয়ের তলবে বৃহস্পতিবারও সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজির হন সন্দীপ। এদিনও টানা জিজ্ঞাসাবাদ হবে তাঁর। সন্দীপ যখন সিজিওতে তখনই আর জি করের মর্গে সিবিআই দল।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...