Saturday, April 4, 2026

এই নিয়ে একটানা ১৪ দিন, ফের সিবিআই দফতরে সন্দীপ ঘোষ

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই আর জি কর কাণ্ডের তদন্তভার হাতে পায় গত ১৫ আগস্ট। তারপর থেকে দু’সপ্তাহ পার, এই ১৪ দিনে ১৩ বার কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের জেরার মুখোমুখি হয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। ফের সিবিআইয়ের তলবে এর আজ, বৃহস্পতিবারও সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজির হলেন সন্দীপ। এদিনও টানা জিজ্ঞাসাবাদ হবে তাঁর।

আর জি করে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের পাশাপাশি হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তের দায়িত্বও পেয়েছে সিবিআই। তদন্তে নামতে চলেছে ইডিও। দু’টি মামলাতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজি করের সন্দীপকে। ধর্ষণ ও খুনের মামলায় পরোক্ষে নাম জড়িয়েছে তাঁর। আর দুর্নীতির মামলায় মূল অভিযুক্ত তিনি। দফতরে ডেকে সন্দীপকে (Sandip Ghosh) জিজ্ঞাসাবাদ এখন সিবিআইয়ের রোজ নামচা। পাশাপাশি, তাঁর বেলেঘাটার বাড়িতে গিয়ে তল্লাশিও চালান সিবিআইয়ের গোয়েন্দারা।

আর জি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। বিচার চেয়ে লাগাতার কর্মবিরতির পথ বেছে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই ঘটনার জন্য শুরু থেকেই কাঠগড়ায় তোলা হয়েছে প্রাক্তন অধ্যক্ষকে। তারই মধ্যে গত ১৬ অগস্ট থেকে তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। প্রতি দিন সকালেই সন্দীপ সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন এবং জেরা শেষে বাড়ি ফিরছেন রাতে। এর মাঝে আদালতের অনুমতিক্রমে পলিগ্রাফ টেস্টও হয়েছে সন্দীপের।

আরও পড়ুন: নবান্ন অভিযানের নামে ভয়ঙ্কর ষড়যন্ত্র, গ্রেফতার ছাত্র সমাজের আরও এক নেতা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...