Friday, April 3, 2026

বিজেপি শাসিত রাজ্যেই ছাত্র আত্মহত্যার রেকর্ড! NCRB-র রিপোর্টে বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

দেশে লাফিয়ে বাড়ছে ছাত্র আত্মহত্যার (Student Suicide) মতো ঘটনা। বর্তমানে তা রীতিমতো উদ্বেগের। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) তথ্য দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। প্রতিবেদন রিপোর্টেই স্পষ্ট বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতাকে ছাপিয়ে গেছে এই সংখ্যা। সম্প্রতি এনসিআরবি একটি প্রতিবেদন রিপোর্ট সামনে এসেছে। সেখানেই এমন তথ্য উঠে এসেছে।

ছাত্র আত্মহত্যা: যে মহামারী আছড়ে পড়তে চলেছে ভারতে’ শীর্ষক ওই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, দেশে সামগ্রিক আত্মহত্যার সংখ্যা বার্ষিক ২ শতাংশ বেড়েছে। এর মধ্যে ছাত্র আত্মহত্যার ঘটনাগুলি ততটা সামনে না এলেও ছাত্র আত্মহত্যার ঘটনা চার শতাংশ বেড়েছে। যা রীতিমতো উদ্বেগের। রিপোর্ট আরও বলছে, গত দু’দশকে, ছাত্রদের আত্মহত্যার হার বার্ষিক চার শতাংশ বেড়েছে বার্ষিক। যা জাতীয় আত্মহত্যার গড় পরিসংখ্যানের দ্বিগুণ। অন্যদিকে ২০২২ সালে মোট ছাত্র আত্মহত্যার ৫৩ শতাংশ পুরুষ ছাত্র ছিল। যা থেকে বলা যায়, ছাত্রদের আত্মহত্যা ৬ শতাংশ কমেছে। তবে ছাত্রীদের আত্মহত্যা ৭ শতাংশ বেড়েছে বলে খবর। এসব আত্মহত্যার ঘটনা জনসংখ্যা বৃদ্ধির হার এবং সামগ্রিক আত্মহত্যার প্রবণতাকেও পিছনে ফেলে দিল।

এনসিআরবি-র তথ্য সূত্রে খবর, গত এক দশকে ২৪ বছর বয়সিদের জনসংখ্যা কমেছে ১০ লক্ষ। এদিকে ছাত্র আত্মহত্যার সংখ্যা ৬৬৫৪ থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৪!রিপোর্ট অনুসারে, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশকে এমন রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে ছাত্রদের আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি! এই তালিকায় রাজস্থান রয়েছে ১০ নম্বরে, যার মধ্যে বড় সংখ্যক আত্মহত্যার খবর আসে কোটা থেকে। আইসি-৩ ও এক্সপোর বার্ষিক কনফারেন্সে এমন রিপোর্ট সামনে আনে এনসিআরবি।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...