Thursday, April 2, 2026

ওয়েস্ট ব্যাঙ্কে হামলা! ১০ হামাস জঙ্গিকে খতম করল ইজরায়েল

Date:

Share post:

গাজাতে লাগাতার ধ্বংসলীলা চালিয়েও শান্ত হচ্ছে না ইজরায়েল (Israel)। এবার তাদের নজরে ওয়েস্ট ব্যাঙ্ক (West Bank)। ইতিমধ্যে ইজরায়েল সেনার দাপটে দফায় দফায় হামলা চালিয়ে ইতিমধ্যে ১০ হামাস জেহাদিকে খতম করা হয়েছে। পাশাপাশি জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে আরও ৫ জনকে। হামলার খবর পেয়েই সৌদি আরব সফর স্থগিত রেখে ওয়েস্ট ব্যাঙ্কে ফিরেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস।ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন তাঁর টার্গেট, সমস্ত হামাস জঙ্গিদের খতম করা।


দীর্ঘ ১১ মাস পেরলেও গাজায় অব্যাহত ইজরালের সেনাবাহিনী ও হামাস জঙ্গি সংগঠনের যুদ্ধ। যার জেরে মৃতের সংখ্যা অন্তত ৪০ হাজার। ইজারালের তাণ্ডবে গাজায় মৃতের স্তূপ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলিতেও বেড়েছে আহতদের হাহাকার। দেখা দিয়েছে ওষুধের তীব্র সংকট। তা নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলি। এরই মাঝে ওয়েস্ট ব্যাঙ্কে নতুন করে অভিযান চালাল ইজরায়েল। গত প্রায় দেড় দিন ধরে জেনিন, তুবাস-সহ একাধিক অঞ্চলে হামলা চালাচ্ছে ইজরায়েলের বাহিনী।


ফিলিস্তিনের দাবি, নেতানিয়াহুর বাহিনী ড্রোন ও মিসাইল নিয়ে হামলা চালিয়েছে জনবসতিপূর্ণ অঞ্চলগুলিকে লক্ষ্য করে। মূলত বেশ কয়েকটি হাসপাতাল ও শরণার্থী শিবিরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। এর ফলে তাদের দেশের ৪ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। হামাসের অভিযোগ, তাদের সংগঠনের ১০ জনের মৃত্যু হয়েছে। যদিও ইজরায়েলের দাবি, শুধুমাত্র জঙ্গিশিবিরগুলিকে নিশানা করেই এই হামলা। যাদের মৃত্যু হয়েছে তারা সকলেই জঙ্গি।


Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...