Wednesday, June 24, 2026

ইউএস ওপেনে অঘটন, দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় আলকারাজের

Date:

Share post:

যুক্তরাষ্ট্র ওপেনে বড় অঘটন। এদিন ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। অনামী প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডি জ্যান্ডসচাল্পের কাছে স্ট্রেট সেটে হেরে গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায় নিলেন তিনি। ম্যাচের ফলাফল ৬-১, ৭-৫, ৬-৪।

এদিন যুক্তরাষ্ট্র ওপেনের দ্বিতীয় রাউন্ডে যখন আলকারাজ খেলতে নামেন , তখন মনে করা হচ্ছিল সহজেই জয় ছিনিয়ে নেবেন তিনি। তবে ম্যাচ শুরু হতেই ছন্দপতন। ম্যাচের প্রথম সেটেই দুবার সার্ভিস খোয়ান স্প্যানিশ তারকা আলকারাজ। গোটা ম্যাচে একটাও উইনার মারতে পারেননি। নিজের ভুলের খেসারত দিয়েই ম্যাচ হাতছাড়া হয় তাঁর। বোটিক বিশ্বের ৭৪ নম্বর। ইউএস ওপেনে অবাছাই খেলোয়াড়। সেই খেলোয়াড়ের বিরুদ্ধে হেরে গেলেন অলিম্পিক্সে রুপোর পদক জয়ী আলকারাজ। এই বছর ফরাসি ওপেন এবং উইম্বলডন জিতে ইউএস ওপেনে খেলতে নেমেছিলেন তিনি। তবে যুক্তরাষ্ট্র ওপেন জয় হল না স্প্যানিস তারকার।

এদিকে আলকারাজকে হারিয়ে উচ্ছ্বসিত বোটিক। ম্যাচ শেষে তিনি বলেন, “ আমি শব্দ হারিয়ে ফেলেছি। অসাধারণ একটা রাত। এই স্টেডিয়ামে প্রথম বার রাতে খেলতে নেমেছিলাম। দুর্দান্ত দর্শক। ”

আরও পড়ুন- সমস্যা মিটল মহামেডানের, নতুন গঠিত কোম্পানির ডিরেক্টর বোর্ডের চেয়ারম্যান শ্রাচী স্পোর্টসের রাহুল টোডি


Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...