Tuesday, March 31, 2026

মেয়েদের শৌচাগার থেকে উদ্ধার গোপন ক্যামেরা! অন্ধ্রপ্রদেশের ইঞ্জিনিয়ারিং কলেজে ধুন্ধুমার 

Date:

Share post:

সুযোগ বুঝে আগেভাগেই মোদির হাত শক্ত করেছেন। সরকারে বসার দৌলতে পাল্টা তাঁকেও নিরাশ করেননি মোদিও। এবার চন্দ্রবাবু নাইডুর রাজ্যে প্রকাশ্যে এল গুরুতর অভিযোগ। কলকাতার আর জি কর (R G Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়ুয়া ডাক্তারকে ধর্ষন করে খুনের ঘটনায় যখন উত্তাল গোটা বিশ্ব তখন অন্ধ্রপ্রদেশের এক ইঞ্জিনিয়ারিং কলেজে মেয়েদের শৌচাগার (Women’s Washroom) থেকে উদ্ধার গোপন ক্যামেরা (CCTV)। আর সেই ক্যামেরায় তোলা একাধিক ছবি ছেলেদের হস্টেল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার কথা জানাজানি হতেই ছাত্রীদের বিক্ষোভে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে কলেজ। পাশাপাশি অনান্য কলেজের পড়ুয়ারাও ঘটনার প্রতিবাদে সরব।
তবে বিষয়টি জানাজানি হতেই নিজেদের ব্যর্থতা ঢাকতে তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করে চন্দ্রবাবু নাইডুর পুলিশ। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কৃষ্ণা জেলার গুড়লাভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজের বিজয় নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তার ল্যাপটপ থেকে প্রায় ৩০০টি অশ্লীল ছবি উদ্ধার হয়েছে বলে অভিযোগ। এরপরই পুলিশ বিজয়ের ল্যাপটপটি বাজেয়াপ্ত করে। তবে মেয়েদের শৌচালয়ে গোপন ক্যামেরার কথা জানাজানি হতেই কলেজ পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘বিচার চাই’ স্লোগান তুলে প্ল্যাকার্ড হাতে বহস্পতিবার রাত থেকেই চলছে বিক্ষোভ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিজয় গোপন ক্যামেরায় তোলা বিভিন্ন আপত্তিজনক ছবি ছেলেদের হস্টেলের অনেকের কাছে মোটা টাকায় বিক্রিও করেছে। পাশাপাশি পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ। তবে ঘটনায় চন্দ্রবাবু নাইডুর শাসন ব্যবস্থা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।

Related articles

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...