Saturday, June 20, 2026

ভোটের আগে জম্মু-কাশ্মীরে হিসাব বহির্ভূত টাকা এবং বেআইনি মদের রমরমা!

Date:

Share post:

এমনিতেই জম্মু কাশ্মীরে জঙ্গি হানা লেগেই আছে।এবার বিধানসভা ভোটপর্ব শুরুর আগে বড়সড় জঙ্গিহানার আশঙ্কা করছেন গোয়েন্দারা।এরই পাশাপাশি জম্মু ও কাশ্মীর পুলিশের রাতের ঘুম ছুটেছে হিসাব বহির্ভূত টাকা আর বেআইনি মদের রমরমাতে।অভিযোগ, নির্বাচনী আচরণবিধির ধার ধারছেন না বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা।অভিযোগ, ভোটদাতাদের নোট, মদ, মাদক বিলি করা হচ্ছে।এসব ঠেকাতে চিরুনী তল্লাশি চালাচ্ছে পুলিশও।

গত ১৭ অগাস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছিলেন।নির্বাচন কমিশন জানিয়েছে, এরপর থেকে সেখানে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত নগদ টাকা এবং বেআইনি মদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে মোট ৫ কোটি ৭১ লক্ষ টাকারও বেশি। জম্মু ও কাশ্মীর পুলিশের পাশাপাশি অভিযানে আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিও অংশ নিয়েছে।অন্যদিকে, কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক চোরাচালানের উপর নজরদারি চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার করা মদের একটা বড় অংশ ভিন্‌‌রাজ্য থেকে আসছে।

প্রসঙ্গত, ৯০ আসনের জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হবে তিন দফায়। ১৮ সেপ্টেম্বর ২৪ আসনে, ২৫ সেপ্টেম্বর ২৬ আসনে এবং ১ অক্টোবর ৪০ আসনে। গণনা ৪ অক্টোবর।

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...