Saturday, March 14, 2026

মিলবে প্যান কার্ড! জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন LGBTQ-রাও

Date:

Share post:

এবার থেকে ব্যাঙ্কে (Bank) জয়েন্ট অ্যাকাউন্ট (Joint Account) খুলতে আর কোনও বাধা নেই এলজিবিটিকিউ (LGBTQ) সম্প্রদায়ের নাগরিকদের। বুধবার এক নির্দেশিকা জারি করে এমনই ঘোষণা কেন্দ্রের। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা অ্যাকাউন্টে এলজিবিটিকিউ সম্প্রদায়ের কাউকে নমিনি হিসাবেও নথিভুক্ত করাতে আর কোনও সমস্যা নেই বলে জানানো হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফেও একই বিবৃতি জারি করা হয়েছে। কিন্তু আচমকা কেন্দ্রের এমন সিদ্ধান্ত নিয়ে সরব বিরোধীরা। বিরোধীদের দাবি এবার এলজিবিটিকিউ সম্প্রদায়ের নাগরিকদের ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে ফায়দা তুলতে মরিয়া মোদি সরকার। তবে কেন্দ্রের দাবি, মানুষের উন্নতিকল্পে এই সিদ্ধান্ত।

গত ২৮ আগস্ট কেন্দ্রের অর্থ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে উল্লেখ, কেন্দ্র স্পষ্ট করে জানিয়ে দিতে চায় যে এলজিবিটিকিউ সম্প্রদায়ের কোনও সদস্যের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। সমকামী সম্পর্কে থাকা সঙ্গীকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনিও করা যাবে। তবে ২০১৫ সাল থেকেই আরবিআই এই সুযোগের ব্যবস্থা করেছে। অ্যাকাউন্ট খোলার আবেদনপত্রে মহিলা এবং পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের বিকল্প রাখতে নির্দেশ দিয়েছিল আরবিআই।

তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি রূপান্তরকামীদের জন্য প্যান কার্ড তৈরিতেও নতুন নিয়ম শুরু করছে কেন্দ্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে জানানো হয়, প্যান কার্ড তৈরির জন্য প্রয়োজনীয় নথি হিসাবে ব্যবহার করা যাবে রূপান্তরকামীদের পরিচয় শংসাপত্র।


spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...