Tuesday, June 23, 2026

কবে ডাক্তার দেখবেন? শহরে ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে দূর থেকে আসা গরিব রোগীদের

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যা চলছিল। প্রয়োজন ছিল কলকাতায় এসে ভালো কোনও হাসপাতালে চিকিৎসা করানোর। কিন্তু ঝুঁকি নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসার সাহস দেখাতে পারছিলেন না এক গৃহবধূ। সঙ্গে ছোট বাচ্চাও আছে। কিন্তু শরীরের সমস্যা বাড়ায় আর অপেক্ষা করতে পারেননি। সাহস করেই রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল এসএসকেএমে (SSKM Hosoital) এসেছিলেন। অনেক দৌড়ঝাঁপ করে এক্স-রে সহ কিছু টেস্ট করাতে পেরেছেন। কিন্তু ডাক্তারবাবু তো নেই, দেখাবেন কাকে? অগত্যা ঘর ভাড়া নিয়েই থাকতে হচ্ছে।

কিন্তু কতদিন ঘরভাড়া করে থাকবেন? ডাক্তারবাবু কবে আসবেন, সেটাই তো কেউ বলতে পারছেন না। যদি ডাক্তারবাবুকে না পান, তাহলে ঘর ভাড়ার টাকাগুলো একেবারে জলে যাবে। আবার মুর্শিদাবাদ ফিরে গেলে কতদিন অপেক্ষা করতে হবে সেটাও বুঝতে পারছেন না।
সবমিলিয়ে চরম সঙ্কটে পড়েছেন ওই মহিলা।

এদিকে হাওড়া শ্যামপুরের এক রোগী ভর্তি রয়েছেন এসএসকেএমের (SSKM Hospital) মেইন বিল্ডিংয়ে। তাঁর এক আত্মীয় বললেন, পাঁচ দিন হল ভর্তি রয়েছে। কিন্তু সেভাবে ডাক্তারবাবুদের দেখা নেই। অন্যদিকে, জরুরি বিভাগে কয়েকজন পরিষেবা না পাওয়ার অভিযোগ তুললেন। কিন্তু অবস্থান মঞ্চ থেকে নাকি চিকিৎসকরা দাবি করছেন, পরিষেবা সচল রয়েছে। সিনিয়র ডাক্তাররা রোগী দেখছেন। যদিও বাস্তব চিত্রটি সম্পূর্ণ আলাদা।

আরও পড়ুন: কর্মবিরতির সুযোগে মাথাচাড়া দিচ্ছে দালালচক্র, প্রাইভেট চেম্বারে রোগী দেখানোর হিড়িক

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...