Saturday, June 27, 2026

প্যারিস প্যারালিম্পিক্সে ফের শুটিং-এ পদক ভারতের, রুপোর পদক জয় মণীশ নারওয়ালের

Date:

Share post:

২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে ফের শুটিং-এ পদক ভারতের। প্যারালিম্পিক্সে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের এসএইচ ওয়ান ইভেন্টে রুপোর পদক জয় মণীশ নারওয়ালের। মণীশকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

ভারতের প্রথম পুরুষ খেলোয়াড় হিসাবে প্যারিস প্যারালিম্পিক্সে পদক জিতলেন শুটার মণীশ। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের এসএইচ ওয়ান ইভেন্টে ২৩৪.৯ স্কোর করে রুপোর পদক জয় কলেন তিনি। এরই সঙ্গে দেশকে গেমস থেকে চতুর্থ পদক দিলেন মণীশ। এই ইভেন্টে সোনার পদক পেয়েছেন দক্ষিণ কোরিয়ার জন ড্যানিয়েল জো। তিনি স্কোর করেন ২৩৭.৪ । মণীশ রুপো জেতেন ২৩৪.৯ স্কোর করে। ২১৪.৩ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছেন ইয়াং চাও।

মণীশের এই সাফল্যের পরই, ভারতীয় শুটারকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ অসাধারন কৃতিত্ব। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের এসএইচ ওয়ান ইভেন্টে রুপোর পদক জয়ের জন্য মণীশকে অনেক শুভেচ্ছা। ওর একাগ্রতা্, পরিশ্রমের ফল এই সাফল্য। ”

আরও পড়ুন- প্যারিস প্যারালিম্পিক্সে নজির ভারতের , ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় প্রীতির


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...