Tuesday, June 2, 2026

বইয়ের মাঝেই প্রকৃত শান্তির বার্তা, শারদ বইপার্বণের উদ্বোধনে ব্রাত্য- সঞ্জীব

Date:

Share post:

ভার্চুয়াল জগতের গ্রাসে যখন গোটা পৃথিবী তখন নিঃসঙ্গ একাকী মানুষেরাই প্রকৃত বইপ্রেমী, প্রাণের বন্ধু। তাই শারদোৎসবের প্রাক্কালে মানুষকে বইমুখী করার চেষ্টায় তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) সঙ্গে যৌথ উদ্যোগে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আয়োজন করল শারদ বইপার্বণ- দুঃসময়ের আলো। রবীন্দ্র সদন, নন্দন, বাংলা আকাদেমি প্রাঙ্গণে ৩০ আগস্ট থেকে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই বই উৎসব চলবে। শুক্রবার এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় (Sanjib Chattopadhyay), শিক্ষামন্ত্রী নাট্যকার ব্রাত্য বসু (Bratya Basu), গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে এবং সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় (Tridib Kumar Chatterjee)।

আটদিন ব্যাপী আয়োজিত এই শারদ বইপার্বণ উপলক্ষ্যে ৭০টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। থাকছে ৬০ টি বইয়ের স্টল যেখানে ২০ থেকে ৮০ শতাংশ ছাড়ে বই কেনার সুযোগ পাবেন পুস্তকপ্রেমীরা। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত এই বইমেলা (BookFair) চলবে। বৃষ্টিভেজা সন্ধ্যার রবীন্দ্রসদন চত্বরে বইপার্বণের উদ্বোধনে মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, ভার্চুয়াল জগতে বিশ্ব যেভাবে হাতের ছয় ইঞ্চি যন্ত্রে বন্দি, সেখানে বইপ্রেমীরাই ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়ছেন। কিন্তু এই বইমেলায় এত মানুষের উৎসাহ অস্থির সময়ে সত্যিই আশার আলো দেখায়। পাশাপাশি সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখার প্রতি নিজের ভাল লাগা অনুভূতির কথাও ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রীর উদ্যোগে বইমেলার প্রসারতার প্রশংসাও করেন শিক্ষামন্ত্রী।

এদিন একতারা মুক্তমঞ্চে ‘মিনি বইমেলা’র সূচনা হওয়ার কথা থাকলেও হঠাৎ বৃষ্টি কিছুটা এলোমেলো করে অনুষ্ঠানের গতি। লেখক কমল চক্রবর্তীর প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানান শারদ বইপার্বণের মূল উদ্দেশ্য সুলভ মূল্যে পাঠকদের কাছে বই পৌঁছে দেওয়া। পাশাপাশি কঠিন পারিপার্শ্বিকতার মধ্যে বই ‘দুঃসময়ের আলো’ হয়ে উঠবে বলেই আশাবাদী তিনি। সহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় জানান, আজকের দিনে যতই খারাপ পরিস্থিতি নিয়ে চর্চা হোক না কেন মানবতাই শেষ কথা বলবে।


Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...