Wednesday, April 1, 2026

ধর্ষকদের কোনও ধর্ম-রঙ হয় না: বালুরঘাটের নির্যাতিতাকে দেখে বীরবাহা

Date:

Share post:

ধর্ষণের মতো সামাজিক ব্যাধি নির্মূল করতে কঠিন আইনই যে প্রয়োজন, তা দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা ধর্ষণ, নারী নিগ্রহের ঘটনা থেকেই প্রমাণিত। রাজ্যের প্রশাসন তথা তৃণমূল নেতৃত্ব যখন নির্যাতিতাদের পাশে দাঁড়িয়ে সেই আইন কার্যকর করার জন্য দাবি তোলা থেকে কার্যকর করা পর্যন্ত লড়াই চালাচ্ছে, সেখানে বিরোধীরা শুধুই রাজনীতি করছেন এই সব ঘটনা নিয়ে। বিরোধীদের রাজনীতির জন্য দোষীরা শাস্তি পাচ্ছে না, শুক্রবার বালুরঘাটের নির্যাতিতা আদিবাসী নাবালিকাকে দেখতে গিয়ে দাবি করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সেই সঙ্গে দ্রুত বালুরঘাটের ঘটনার বিচারের দাবি জানান তিনি।

কলকাতা শহর যখন প্রতিদিন উত্তাল করা হচ্ছে আর জি করের নির্যাতিতা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় বিচারের দাবিতে, সেখানে লোকচক্ষুর অন্তরালে বিচারের জন্য অপেক্ষা করছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ধর্ষিতা স্কুল পড়ুয়া। শুক্রবার তাঁকে হাসপাতালে দেখতে যান মন্ত্রী বীরবাহা হাঁসদা। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল এবং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি স্নেহলতা হেমরম। পরিবারের এই বিপর্যয়ের পরে বিরোধী বিজেপি নেতারা এই ঘটনা নিয়েও শুধুই রাজনীতি করতে ব্যস্ত যেখানে, সেখানে একদিকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে নির্যাতিতাকে বিচার দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে প্রশাসন। অন্যদিকে পরিবারের পাশে দাঁড়ানোর বার্তাও দেওয়া হয়।

বনমন্ত্রী বীরবাহা জানান, “এর কোন ভাষা খুজে পাচ্ছি না। যারা এই ধরনের কাজ করে তাদের না তো কোন ধর্ম হয় না, রঙ হয় না, কিছু হয় না। এরা মানুষ নামের কলঙ্ক। আমরা সবাই মিলে চাই যে দোষী সে কঠোর শাস্তি পাক।” সেই সঙ্গে বিজেপির এই ঘটনা নিয়ে রাজনীতি করার প্রসঙ্গে তিনি দাবি করেন, “রাজনীতি করতে গিয়ে সব জায়গায় আমরা দেখছি ডামাডোল হয়ে যাচ্ছে, দোষীরা সাজা পাচ্ছে না।” এই ঘটনায় যাতে দ্রুত বিচার পায় নাবালিকা সেই আশ্বাসও দেন তিনি।

Related articles

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...