Saturday, April 4, 2026

দিল্লিতে গিয়ে ষড়যন্ত্র! অমিত শাহের দরবারে রাজ্যপাল বোস

Date:

Share post:

বাংলাকে বদনাম করার যত চক্রান্ত বিজেপি বারবার করেছে তাতে সামিল হয়েছেন বাংলারই রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর জি করের ঘটনা নিয়ে যখন সিবিআই তদন্তে কোনও কিনারা হচ্ছে না, তখন রাজনীতির হাওয়া গরম করার খেলায় নেমেছে বিজেপি। সেই রাজনীতির বাজারে ষড়যন্ত্র আরও মজবুত করতে এবার আসরে রাজ্যপাল বোস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলা বিরোধী পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে ছিলেন আনন্দ বোস। এবার আরও একধাপ এগিয়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সুপারিশ করলেন আনন্দ বোস।

আর জি কর কান্ডের পরিপ্রেক্ষিতে বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আগেই সুপারিশ পাঠিয়েছেন বাংলার রাজ্যপাল। সেই বিষয়ে এখনও পদক্ষেপ নেয়নি স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সুপারিশেরই কি হল, সরেজমিনে খতিয়ে দেখতে আরও একবার দিল্লিতে এসে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র জারি রাখলেন বাংলার রাজ্যপাল। নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের দাবি, শুক্রবার দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ ঘন্টা খানেকের এই বৈঠকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশের তদবির করেছেন রাজ্যপাল।

এর পাশাপাশি রাজ্যে অবিলম্বে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য অনুরোধ করেছেন আনন্দ বোস, দাবি সরকারি সূত্রের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছেন বোস। আর জি করের ঘটনা নিয়ে রাজ্য বিজেপির কর্মসূচির উপর ভরসা হারিয়ে এবার অমিত শাহকেই রাজ্যে এসে বক্তব্য রাখার বার্তা দেন আনন্দ বোস। স্বরাষ্ট্র মন্ত্রীর পাশাপাশি এবারের দিল্লি সফরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গেও সাক্ষাত করার পরিকল্পনা আছে বাংলার রাজ্যপালের, দাবি সূত্রের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...