Tuesday, June 23, 2026

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গড়িয়াহাটে গ্রেফতার চিকিৎসক

Date:

Share post:

আর জি কর আবহের মধ্যেই এবার কাঠগড়ায় ফের এক ডাক্তার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আজ, শনিবার সকালে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে গড়িয়াহাট থানার (Gariahat PS) পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ২৯ জুলাই গড়িয়াহাট থানায় (Gariahat PS) অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এক মহিলা। তাঁর অভিযোগ, গড়িয়াহাট এলাকার ওই ডাক্তারের বাড়িতে চার বছরের বেশি সময় থাকতেন তিনি। তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডাক্তার। সেই কারণেই তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। কিন্তু গত,।জুন মাসে আচমকাই ওই মহিলাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন
ওই চিকিৎসক। বিয়ে করতেও অস্বীকার করেন।

অভিযোগকারিণী পেশায় রিসেপশনিস্ট। কেন তাঁকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। গত ২৯ জুলাই গড়িয়াহাট থানায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন: গণধর্ষণে অভিযুক্তদের জামিন! যোগীরাজ্যে বিজেপির ‘ভণ্ড নারীপ্রীতি’র পর্দাফাঁস

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...