Tuesday, March 10, 2026

কেদারনাথে মাঝ আকাশ থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার! বিপাকে পুন্যার্থীরা

Date:

Share post:

আচমকাই মাঝ আকাশ থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার (Helicopter)! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে কেদারনাথে (Kedarnath)। তবে হেলিকপ্টারটি বিকল ছিল বলে সূত্রের খবর। শনিবার সকালে কেদারনাথ ধামে অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে পড়ে হেলিকপ্টারটি। পরে সেই বিকল হেলিকপ্টারকেই এয়ারলিফট (Airlift) করে ফিরিয়ে আনছিল বায়ুসেনার এমআই-১৭ চপার। কিন্তু আচমকাই ঘটে যায় অঘটন! মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ে হেলিকপ্টারটি। মূলত কেদারনাথ ধামে অনেক পুন্যার্থীরাই হেলিকপ্টারে চেপে মহাদেব দর্শনে যান। এদিন ওই কপ্টারটিও পরিষেবা দিচ্ছিল। কিন্তু আচমকা তা বিগড়ে যেতেই বাধে গণ্ডগোল।

বায়ুসেনার চপারের চেন ছিঁড়ে মাটিতে পড়ে বিকল হেলিকপ্টারটি। সূত্রের খবর, কেদারনাথ ও গৌচরের মাঝে ভীমবালির কাছে মন্দাকিনী নদীর ধারে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। মন্দাকিনীর ধারে বড় বড় পাথরের উপর আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায় ওই হেলিকপ্টার।

উত্তরাখণ্ডে খারাপ আবহাওয়ার কারণে অগাস্ট মাসের বেশিরভাগ সময়ই পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা বন্ধ রাখা হয়েছিল। সেক্ষেত্রে পুন্যার্থীদের একটি বড় অংশ চলতি মাসে কেদারনাথ ধামে পৌঁছনোর জন্য হেলিকপ্টার ব্যবহার করতে শুরু করেন। তবে শনিবার মাঝ আকাশ থেকে বিকল হয়ে যাওয়া হেলিকপ্টার ছিঁড়ে পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।


spot_img

Related articles

নিউটাউনের হোটেলের বাইরে মুখ্যে নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে কালো পতাকা দেখাল বাংলা পক্ষ

ভোটের (Vote) প্রস্তুতি দেখতে বাংলায় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। ভারতের মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রয়েছেন...

মুসলিম মহিলাদের উত্তরাধিকার মামলা: ‘সমাধান ইউনিফর্ম সিভিল কোড’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

মুসলিম ব্যক্তিগত আইনে মহিলাদের উত্তরাধিকার অধিকারের প্রশ্নে গুরুত্বপূর্ণ মন্তব্য করল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। মঙ্গলবার এক রিট...

গান থামিয়ে চোখে জল, ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি!

মঞ্চে গান গাইতে উঠে হঠাৎ করে কেঁদে ফেললেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। কী এমন হলো যার জন্য সদা...

একদিনের বিশ্বকাপের প্ল্যান শুরু গম্ভীরের, ব্লু-প্রিন্টে আছেন রোহিত-বিরাট?

পর পর দু, বার টি২০ বিশ্বকাপ জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ(ODI World Cup...