Wednesday, June 24, 2026

দুর্ঘটনায় জখম যুবককে কাঁধে নিয়েই হাসপাতালে সিভিক ভলান্টিয়ার, বাঁচল প্রাণ

Date:

Share post:

কোনও একটি ঘটনার জন্য যদি কোনও এক পেশার কেউ যুক্ত থাকে, তাহলে সেই পেশার সঙ্গে যুক্ত বাকিদের কাঠগড়ায় তোলা যায় না। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা কখনও কখনও হয়ে থাকে। তখন সেই পেশার সঙ্গে যুক্তদের সমাজের প্রতি ইতিবাচক দিকটি আমরা ভুলে যাই। এই যেমন আর জি কর কাণ্ডে যখন কাঠগড়ায় সিভিক ভলান্টিয়াররা (Civic Volenteer), ঠিক সেই সময়েই এক সিভিক ভলান্টিয়ারের মানবিক মুখ দেখল শহর। তাঁরই তৎপরতায় প্রাণ রক্ষা পেল এক দুর্ঘটনাগ্রস্থ বাইক আরোহীর।

জানা গিয়েছে, গতকাল শুক্রবার, রাত ১১টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়েন এক বাইক চালক। নাম ফারহান আলম। বাড়ি মিত্র লেনের এলাকায়। পিছনে এক আরোহীকে নিয়ে বাইক চালাচ্ছিলেন তিনি। জোড়াসাঁকো থানা এলাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিছনের গেট সংলগ্ন এলাকাতে বাইকটি আসতেই ঘটে বিপত্তি। টানা বৃষ্টির জেরে গত কয়েক দিন ধরেই রাস্তা ছিল ভেজা। যার জেরে হঠাৎ করেই পিছলে যায় বাইকের চাকা। ঘটনায় মারাত্মক ভাবে আহত হন বাইক চালক। তাঁর মাথায় গুরুতর চোট লাগে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার (Civic Volenteer) আলি নওয়াজ। ততক্ষণে রক্তে ভাসছিলেন ফারহান। গাড়ি আসতে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে বুঝতে পেরেই তড়িঘড়ি আহত যুবককে কাঁধে করে নিয়েই মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেন আলি। প্রায় ৫০০ মিটার রাস্তা আহতকে কাঁধে করেই বহন করেন তিনি। হাসপাতালে গেলে দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়। আলি নওয়াজের দ্রুত সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন চিকিৎসকেরাও।

আরও পড়ুন: মাত্র একজন ডাক্তার, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হৃদরোগী!

 

 

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...