Friday, June 12, 2026

ডিসি সেন্ট্রাল ইন্দিরাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, প্রাণনাশের হুমকি!

Date:

Share post:

আর জি কর আবহে এবার হুমকির মুখে খোদ পুলিশকর্তা। লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে (Indira Mukherjee) সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার অভিযোগে উঠেছে। শুধু তাই নয়, এই মহিলা পুলিশ আধিকারিককে নানারকম কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। যা নিয়ে হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

আর জি কর কাণ্ড এবং তাকে কেন্দ্র করে শহরের বুকে যা ঘটছে, সেই বিষয়গুলি নিয়ে পুলিশের তরফে এখন নিয়মিত প্রেস কনফারেন্স করছেন ইন্দিরা মুখোপাধ্যায় (Indira Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় তাঁর সাংবাদিক বৈঠকের ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওর কমেন্ট সেকশনে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ, প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

বিষয়টি নজরে আসার পরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। তিন সোশ্যাল মিডিয়ার এমন আচরনের জন্য বেশ কয়েকজনের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। যাঁরা এই হুমকি দিয়েছেন, তাঁদের খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। তথ্যপ্রযুক্তি আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কারও সন্ধান পাওয়া যায়নি বলেই খবর।

আরও পড়ুন:R G Kar: চলবে আন্দোলন! আজ থেকেই টেলিমেডিসিন পরিষেবা শুরু জুনিয়র ডাক্তারদের

 

Related articles

‘কনফেডারেশন’ তৈরির আগেই শ্যুটিং সংক্রান্ত নির্দেশিকা জারি! ভাইরাল মেইল আইডি ঘিরে ধোঁয়াশা

রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের...

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...