Tuesday, June 23, 2026

আর জি কর কাণ্ডে সিবিআইয়ের হাতে ডিএনএ টেস্টের রিপোর্ট, সঞ্জয়ই কালপ্রিট

Date:

Share post:

আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের
তদন্তে অন্যতম গুরুত্ব নথি ডিএনএ। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব থেকে বহু প্রতীক্ষিত সেই ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ই (Sanjay Ray) নির্যতিতার ধর্ষক। অসমর্থিত সূত্রের খবর, ধর্ষিতার শরীরে সঞ্জয় ছাড়া আর কারও কোনও ব্যক্তির সিমেন মেলেনি। বলে রাখা দরকার, এই কালপ্রিট সঞ্জয়কে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছিলে কলকাতা পুলিশ। এবং আর জি কর তদন্তে সেটাই শেষ গ্রেফতার। এরপর তদন্তভার সিবিআইয়ের হাতে গেলেও তা বিশেষ গতি পায়নি।

কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারিতে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনা পাঠিয়েছিল কলকাতা পুলিশ। গত ১৩ আগস্ট বেনিয়াপুকুরের ওই কেন্দ্রীয় ল্যাবের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। তারই মাঝে হাইকোর্টের নির্দেশে এই তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। ফলে ডিএনএ টেস্টের রিপোর্ট বর্তমানে তদন্তের দায়িত্বে থাকা সিবিআইকে হস্তান্তর করেছে সেন্ট্রাল ল্যাব।

সূত্রের খবর, আর জি করে মৃতা চিকিৎসকের ময়নাতদন্তের সময় দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। পাশাপাশি ঘটনার রাতে ধৃত সিভিক সঞ্জয়ের (Sanjay Ray) পোশাক, সেমিনার রুমের নীল রঙের বিছানার চাদর, লাল রঙের দু’টি কম্বল এবং ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত একগুচ্ছ চুলের নমুনা—সবই ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছিল সেন্ট্রাল ল্যাবে। তা বিশ্লেষণ করে ধর্ষক হিসেবে সঞ্জয়কেই চিহ্নিত করেছেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ডিসি সেন্ট্রাল ইন্দিরাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, প্রাণনাশের হুমকি!

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...