Sunday, June 28, 2026

গোমাংস খাওয়ার শাস্তি! বিজেপি শাসিত হরিয়ানায় বাংলার যুবককে পিটিয়ে খুন 

Date:

Share post:

কাজের কারণে ডবল ইঞ্জিন রাজ্য হরিয়ানায় (Hariyana) গিয়েছিলেন। সেখানে বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ গেরুয়া ঝাণ্ডাধারীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার (South 24 pgs) জীবনতলার (Jeebantala) বাসিন্দা সাবির মল্লিক (২৬) নামে ওই যুবক গোমাংস খেয়েছিলেন। আর সেই খবর কানে আসতেই বাংলার শ্রমিককে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

মৃতের পরিবার সূত্রে খবর, সাবির হরিয়ানার বাড্ডা থানা এলাকায় কাজ করতেন। বেশ কয়েক বছর ধরেই কাজের সূত্রে তিনি হরিয়ানাতে থাকতেন। তবে সাবির জীবনতলার বাসিন্দা হলেও বিয়ের পরে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে বাসন্তীতে থাকতেন তিনি। ছেলের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবারের আরও অভিযোগ, হরিয়ানার একদল লোক তাঁকে তুলে নিয়ে মারধর করেছে। তার জেরেই মৃত্যু হয়েছে সাবিরের। মৃতের বাবা দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব।

সূত্রের খবর, গোমাংস খাওয়ার অপরাধে বাসন্তীর এই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যায় গোরক্ষা কমিটির সদস্যরা। তারপর তাঁকে পিটিয়ে খুন করে পরে একটি খালের ধারে ফেলে দেওয়া হয়। বিষয়টি হরিয়ানা পুলিশকে বারবার জানালেও কোনো অভিযোগ নেওয়া হচ্ছে না বলে দাবি পরিবারের। তবে ডবল ইঞ্জিন রাজ্যে গণপিটুনিতে মৃত্যু নতুন কিছু নয়‌। হামেশাই একাধিক প্রান্তে গোমাংস খাওয়ার অপরাধে মৃত্যু হচ্ছে বহু মানুষের। তবে ঘটনায় মুখ পুড়েছে বিজেপির মুখ্যমন্ত্রী নায়েব সিংয়ের। গোরক্ষা কমিটির এমন অপরাধের কী শাস্তি হয় সেদিকে নজর থাকবে।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...