Friday, April 3, 2026

উত্তরপত্রে রাজনৈতিক স্লোগানে শাস্তি, বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

Date:

Share post:

শিক্ষায় রাজনীতিকরণ বরদাস্ত নয়। শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE)তরফে জারি হল কড়া নির্দেশিকা। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানিয়েছেন, স্লোগান নিয়ে নিষেধাজ্ঞা সহ মোট ২৫ দফা বিধিনিষেধের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে স্পস্টভাবে বলা হয়েছে যে উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে বাতিল হতে পারে পরীক্ষা, দেওয়া হতে পারে কড়া শাস্তি। শুধু তাই নয় উত্তরপত্রের সঙ্গে টাকা রাখা বা নিজের পরিচয় প্রকাশ অথবা উত্তরপত্রের সঙ্গে কোনও ধরণে টাকার বান্ডিল মিললেও বাতিল হবে পরীক্ষা। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই সব নিয়ম কার্যকরী হতে চলেছে।

সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই রাজ্যের সব স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। সংসদ সভাপতি সাংবাদিক বৈঠকে জানান, কোনও পড়ুয়া উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তবে উত্তরপত্র বাতিল করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে বিশেষ কমিটি।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...