Wednesday, March 25, 2026

R G Kar: চলবে আন্দোলন! আজ থেকেই টেলিমেডিসিন পরিষেবা শুরু জুনিয়র ডাক্তারদের

Date:

Share post:

সহপাঠীর খুনের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসার কোনও প্রশ্নই নেই। কিন্তু এবার আন্দোলনের পাশাপাশি টেলি মেডিসিন (Tele Medicine) পরিষেবা চালুর সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors)। লাগাতার চিকিৎসকদের আন্দোলনে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। রাজ্যের তরফে বারবার পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েও সুরাহা হয়নি। এবার পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট (West Bengal Junior Doctors Front) এর তরফে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সূত্রের খবর, আজ অর্থাৎ শনিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত টেলি মেডিসিন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে আন্দোলনকারী চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭, ৬২৯০৩২৬০৭৯ এই নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেলি মেডিসিন পরিষেবা চালু করা হচ্ছে। তবে টেলিমেডিসিন পরিষেবা চালু হলেও কত রোগী তাতে লাভবান হবেন তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে এই পরিষেবা চালু হলে কিছুটা হলেও রোগী দুর্ভোগ কমতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে কোনওভাবেই যে তাঁরা আন্দোলনের পথ থেকে সরছেন না সেকথা সাফ জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর ‘বিচার পেতে আলোর পথে’ নামক একটি কর্মসূচিরও আয়োজন করেছে আন্দোলনকারী চিকিৎসকরা।


Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...