Friday, April 3, 2026

‘টাকার জন্য রোহিত আইপিরল-এ দল বদলাবে না’, হিটম্যানকে নিয়ে মন্তব্য অশ্বিনের

Date:

Share post:

সামনেই ২০২৫ আইপিএল-এর বড় নিলাম। এই নিলামে হতে চলেছে একাধিক বদল। গত আইপিএল একেবারেই ভালো যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে নেতার ভার দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে। এরপরই গুঞ্জন শোনা যায়, আসন্ন আইপিএল-এর আগে দল বদল করতে পারেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। আর এবার এই নিয়ে মুখ খুললেন হিটম্যানের ভারতীয় দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। বললেন, টাকার জন্য দল বদলাবেন না রোহিত।

এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “ কেউ নিজেকে রোহিতের জায়গায় রেখে ভাবলে দেখবেন, সব ঠিকই আছে। তার মনে হবে, শুধু শুধু কেন চাপ নেব? আমি ভারতীয় দলের অধিনায়ক। বহু বছর মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছি। অধিনায়ক না হলেও মুম্বই শিবিরে আনন্দের সঙ্গেই থাকতে পারব। এই পর্যায়ে এসে মুম্বইয়ের হয়ে খেলা চালিয়ে যাওয়াটাই ভাল। আমার তো মনে হয় ক্রিকেটজীবনের এই পর্যায়ে এসে সকলে এ ভাবেই ভাববে। কিছু ক্রিকেটার আছে, যাদের কাছে টাকা কোনও ব্যাপার নয়। টাকার জন্য তারা কেউ এই পর্যায় দল বদলাতে চাইবে না।”

গত মরশুমে নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে বসায় মুম্বই ইন্ডিয়ান্স। যদিও হার্দিককে নেতা করে এনে সাফল্য পায়নি মুম্বই।

আরও পড়ুন- ‘আমরা এখানে ঘুরতে আসিনি’, মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার নর্থইস্ট কোচের


Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...