Sunday, June 21, 2026

‘আমরা এখানে ঘুরতে আসিনি’, মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার নর্থইস্ট কোচের

Date:

Share post:

আজ ডুরান্ড কাপের ফাইনালে নামছে নর্থইস্ট ইউনাইটেড। নর্থইস্টের সামনে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমবার ডুরান্ড কাপ চেখে দেখার সুযোগ নর্থইস্টের সামনে। সেই স্বাদ নিতে তৈরি জুয়ান পেদ্রো বেনালি দল। এদিকে জিথিন এমএস, থই সিং, আলেডাইনদের জন্য গলা ফাটাতে যুবভারতীর ভিভিআইপি বক্সে হাজির থাকবেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। নর্থইস্ট ইউনাইটেডের টিম মালিক। সাফল্য না থাকা সত্ত্বেও শুরু থেকে উত্তর-পূর্বের দলটির পাশে তিনি। প্রথম ট্রফি জয় থেকে এক ধাপ দূরে জনের নর্থইস্ট। ইতিহাসের সামনে দাঁড়িয়ে ফাইনালের আগে দলকে উজ্জীবিত করতে কলকাতায় উড়ে এসেছেন জন।

টিম মালিককে প্রথম ট্রফি উপহার দিতে চান নর্থইস্ট কোচ, ফুটবলাররা। টিমের স্প্যানিশ কোচ জুয়ান পেদ্রো বেনালি মোহনবাগানকে কার্যত হুঁশিয়ারির সুরে জানিয়ে দিলেন, মোহনবাগান ভরা গ্যালারির সামনে খেলুক। তাঁদের কোনও সমস্যা নেই। তাঁরা কলকাতায় ছুটি কাটাতে আসেননি। বেনালি বললেন, ‘‘ডুরান্ডে পাঁচ ম্যাচে ১৬ গোল করেছি আমরা। মোহনবাগান ১২ গোল করেছে। আমরা ওদের ১২ গোলেই থামাতে চাইব। না পারলেও ক্ষতি নেই। পরস্পরকে অভিনন্দন জানাতেও তৈরি থাকব আমরা।’’

পরক্ষণেই আবার আত্মবিশ্বাসের সঙ্গে নর্থইস্ট কোচ বলেন, ‘‘আমরা এখানে ছুটি কাটাতে আসিনি। ওরা যদি চার গোল করে, আমরা পাঁচ গোল করার চেষ্টা করব। ওরা ১০ গোল করলে আমরা চাইব তার থেকে বেশি গোল করতে। আমাদের হারানোর কিছু নেই। মোহনবাগান বড় দল। কিন্তু ইতিহাস সবসময় তৈরি হয়। আগুনে হাত দিলেই তো উত্তাপ টের পাওয়া যায়।’’

আরও পড়ুন- আজ ডুরান্ড ফাইনাল, নর্থইস্টকে হারিয়ে ট্রফি জয় লক্ষ্য মোহনবাগানের 


Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...