Sunday, April 5, 2026

কনস্টেবল পদে পরীক্ষা দিতে এসে মৃত অন্তত ৮, ঝাড়খণ্ডে অসুস্থ অনেক যুবক

Date:

Share post:

ঝাড়খণ্ডে পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু হল অন্তত আট যুবকের। প্রায় দশ দিন ধরে চলা এই চাকরির পরীক্ষায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ২৫ জন। যদিও ডাক্তারদের দাবি, আচমকা ১০ কিমি দৌড়ের মতো পরীক্ষায় অংশ নিতে গিয়ে এই বিপত্তি। তবে এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিজেপি। হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ এনেছেন তাঁরা।

গত ২২ অগাস্ট থেকে ঝাড়খণ্ডের রাঁচি, গিরিডি, হাজারিবাগ, পালামৌ, পূর্ব সিংভূম, সাহেবগঞ্জ সেক্টরে পুলিশের কনস্টেবল পদের নিয়োগের পরীক্ষা চলছিল। শুক্রবার পালামৌ সেক্টর পরীক্ষার্থীরা ভোর রাত থেকে পরীক্ষা দেওয়ার জন্য লাইন দেয়। এরপর ১০ কিমি দৌড়ের পরীক্ষায় অংশ নেওয়ার পরে প্রবল অসুস্থ হয়ে পড়ে ২৫ চাকরিপ্রার্থী। দ্রুত পরীক্ষাকেন্দ্রের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় তাঁদের। ভর্তি করা হয় হাসপাতালেও। শুক্রবারই তিনজনের মৃত্যু হয় চিকিৎসা চলাকালীন। ওইদিনই গিরিডি সেক্টরে মৃত্যু হয় আরও এক যুবকের। একদিনে চার মৃত্যুর পরই বিষয়টা নজরে আসে।

এর আগে ২২ অগাস্ট থেকে হাজারিবাগ, মেদিনীনগর, গিরিডি সেক্টরে মৃত্যু হয়েছে তিনজনের। পরে শনিবার হাজারিবাগ সেক্টরে মৃত্যু হয় আরও এক চাকরিপ্রার্থীর। অথচ ২০১৬ সাল থেকে এভাবেই পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য ১০ কিমি দৌড়ের প্রতিযোগিতা হয়ে আসছে। মৃত যুবকদের ক্ষেত্রে ডাক্তারদের মত এই যুবকরা ১০ কিমি দৌড়ের প্রস্তুতি নেননি। প্রস্তুতি ছাড়া হঠাৎ ১০ কিমি দৌড়াতে আসায় এই বিপত্তি হয়েছে।

যদিও এই মর্মান্তিক ঘটনার পরে পুলিশে ভর্তির নিয়ম বদলানোর চিন্তাভাবনা শুরু করেছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার। ২০১৬ সালের আগে সেখানে ১৬০০ মিটার দৌড়ের মাধ্যমে পুলিশে ভর্তি নেওয়া হত। পরবর্তীতে তৈরি ১০ কিমি দৌড়ের নিয়ম কীভাবে বদলানো যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ঝাড়খণ্ড সরকার।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...