Sunday, April 5, 2026

‘আসনা’র দাপট! প্রবল দুর্যোগে অন্ধ্রে মৃত্যু ৯ জনের, অচলাবস্থা তেলেঙ্গানাতেও

Date:

Share post:

আরব সাগরের তীর লক্ষ্য করে দ্রুত গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’। যার জেরে রবিবার থেকে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তার আগেই প্রবল বৃষ্টি ও বন্যার জেরে গুজরাটের একাধিক জেলায় ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাতে।

জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের দাপটে অন্ধ্রপ্রদেশের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। একই অবস্থা তেলেঙ্গানারও। দুর্যোগের কবলে পড়ে ইতিমধ্যে অন্ধ্রেই মৃত্যু হয়েছে ৯ জনের। বাতিল করা হয়েছে দূরপাল্লার বহু ট্রেন। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন। রাজ্য প্রশাসনকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।পাশাপাশি উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ এবং এনডিআরএফ এর টিম। অন্যদিকে ঘূর্ণিঝড় ‘আসনা’র প্রভাবে আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টিরও পূর্বাভাস হয়েছে অন্ধ্র এবং তেলেঙ্গানায়।

তেলেঙ্গানার অবস্থাও ভয়াবহ। জলে ভাসছে হায়দরাবাদ-সহ রাজ্যের বহু অংশ। একাধিক সড়ক জলের তলায় চলে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন প্রান্তিক জেলাগুলির বহু গ্রাম। সব মিলিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে অন্ধ্র-তেলেঙ্গানা দুই রাজ্যে।

আরও পড়ুন- প্রকাশ্যে ধূমপান ধোনির স্ত্রী সাক্ষীর, ছবি পোস্ট হতেই শুরু সমালোচনা

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...