Thursday, June 25, 2026

উদ্বোধনের আধ ঘণ্টায় লুট গোটা মল! পাকিস্তানে লুটেরা ক্রেতারাই

Date:

Share post:

পোশাকের দোকান উদ্বোধন করে নিঃস্ব হলেন পাকিস্তানের পোশাক ব্যবসায়ী। পোশাকের মলটি উদ্বোধনের আধ ঘণ্টার মধ্যে ক্রেতারা ঢুকে গোটা মলে লুটপাট চালিয়ে খালি করে দিল মলটি। শেষ পর্যন্ত কর্তৃপক্ষকে লাঠি পেটা করে ক্রেতাদের তাড়াতে হয়। সব শেষে নতুন উদ্বোধন হওয়া মলের মেঝেতে গড়াগড়ি দিতে দেখা যায় পছন্দ না হওয়া পোশাকের ঢিপি।

রবিবার পাকিস্তানের করাচিতে গুলিস্তান-এ-জহর এলাকায় উদ্বোধন হয় ড্রিম বাজার নামে একটি পোশাকের বিরাট মল। কর্তৃপক্ষ ঘোষণা করেছিল উদ্বোধনের দিন তাঁদের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার দেওয়া হবে। সেই উপহারের লোভে মলের বাইরে বিরাট ভিড় জমে যায়। বিকাল ৩টের সময় দোকান উদ্বোধন হতেই হুড়মুড় করে সেই ভিড় ঢুকে পড়ে মলের ভিতরে। দোকানের কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই তারা পছন্দমতো পোশাক তুলে নিতে থাকে।

আচমকা ঢুকে পড়া ভিড়ের সামনে কার্যত কোনায় গুটিয়ে যায় দোকানের কর্মীরা। ছিল না পর্যাপ্ত নিরাপত্তা কর্মীও। সেই সুযোগে পছন্দমতো পোশাক তুলে চম্পট দিতে থাকে ক্রেতারা। পোশাকের পয়সাও দেওয়ার বালাই নেই কারো। তখনও মলের বাইরে অপেক্ষায় কয়েকশো মানুষ। শেষ পর্যন্ত লাঠি দিয়ে তাঁদের ভিতরে ঢোকা আটকায় দোকানের কর্মীরা।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...