Sunday, April 5, 2026

উত্তরে ফের দুর্যোগের আশঙ্কা! রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

রবিবারও কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলের কারণে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে। আর তার জেরেই দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।


হাওয়া অফিসের তরফে এদিন সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে এদিন চার জেলা ছাড়া অন্য কোথাও বৃষ্টির সতর্কতা জারি হয়নি। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। বর্তমানে তার অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। শনিবার রাত থেকেই ওই এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে শুরু করেছে। সেকারণেই রাজ্যের একাধিক প্রান্তে বৃষ্টি হচ্ছে।

তবে আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। রবিবার হাওয়া অফিসের তরফে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি হলেও মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার সতর্কতা জারি হয়েছে। এদিকে সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের।


Related articles

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...