Wednesday, June 24, 2026

সিজিও কমপ্লেক্সে থেকে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে সিবিআই-এর হাতে গ্রেফতার সন্দীপ

Date:

Share post:

অবশেষে গ্রেফতার করা হল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সোমবার, সিজিও কমপ্লেক্সে সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে রাত ৮টায় সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে নিয়ে গেল সিবিআই। প্রাক্তন অধ্যক্ষকে আর্থিক দুর্নীতির মামলায় গত ১৬ দিন ধরে লাগাতার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবারও সিজিও কমপ্লেক্সে সকালে পৌঁছন সন্দীপ। সেখানে টানা সাড়ে ৯ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আচমকাই সেখান থেকে তাঁকে বের করে নিজাম প্যালেসে নিয়ে ঢোকেন CBI আধিকারিকরা। তার পরেই তাঁর গ্রেফতারির খবর জানানো হয়।

আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকে তোলপাড় রাজ্য তথা দেশ। আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্তের পাশাপাশি হাসপাতালের দুর্নীতির তদন্তেও গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। ১৬ অগাস্ট থেকে লাগাতার আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে লাগাতার ডেকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডাকছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৩০ অগাস্ট পর্যন্ত তাঁকে ১৪ বার ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে। প্রতি দিনই সকালে সিজিওতে হাজিরা দিয়ে টানা জিজ্ঞাসাবাদের পরে রাতে বাড়ি ফিরছেন তিনি। শনি-রবি বাদ দিয়ে ফের সোমবার সন্দীপকে তলব করা হয়। ইতিমধ্যে সন্দীপের পলিগ্রাফ টেস্ট হয়েছে বলেও সিবিআই সূত্রে খবর। সেই পলিগ্রাফ টেস্ট থেকে উঠে আসা তথ্য সম্পর্কেই তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সেই সূত্রেই সিজিওতে ডেকে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে।

তবে আন্দোলনরত ছাত্রের মতে, আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করা হলেও, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় কী পদক্ষেপ করা হল, সেদিকে তাঁদের নজর থাকবে।

আরও পড়ুন- ইডি-১, আপ-২; এক গ্রেফতারির দিনেই জেলমুক্তি দুজনের

সন্দীপ ঘোষের গ্রেফতার প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, সন্দীপ ঘোষ গ্রেপ্তার নিয়ে যাঁরা প্রতিক্রিয়া চাইছেন- তদন্ত CBI করছে। সম্ভবত দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে। এবিষয়টা সন্দীপ বা তাঁর আইনজীবীরা বলতে পারবেন। দলের কোনও বক্তব্য নেই। কিছু অভিযোগ অনেক আগেই শোনা গিয়েছিল। তখন পদক্ষেপ নিলে এখনকার অস্বস্তি এড়াতে পারত স্বাস্থ্যভবন।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...