Friday, June 26, 2026

পুজোর থিম-আরজি কর নিয়ে ভুয়ো পোস্ট! কী বলছে পুলিশ?

Date:

Share post:

আর জি কর কাণ্ডের আবহে এবার দুর্গাপুজো (Durga Pujo) নিয়েও সতর্ক রাজ্য পুলিশ প্রশাসন। তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার সরাসরি কোনও প্রভাব যাতে পুজোগুলির উপর না পড়ে সেদিকে নাকি বিশেষ সতর্ক পুলিশ। অর্থাৎ, উৎসবের দিনগুলিতে কোনও পুজো কমিটি কোনও ফ্লেক্স বা জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুন-এমন কোনও থিম করা যাবে, তাই পুজোর থিম তৈরির আগে নাকি পুজো কমিটিগুলিকে জানাতে হবে কলকাতা পুলিশকে। সোশ্যাল মিডিয়ায় এমনই কিছু পোস্ট ঘুরপাক খাচ্ছে।

পুজোয় (Durga Pujo) আর জি করের অপরাধের ঘটনাকে কোনওভাবে থিম হিসাবে দেখানো যাবে না। এমনটাই নাকি বলেছে পুলিশ। যদিও পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ যৌথভাবে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি ভুয়ো বলে দাবি করেছে। ভুয়ো সেই পোস্টে আরও দাবি করা হয়েছিল যে আর জি কর ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনও ফ্লেক্স বা পোস্টার, প্যান্ডেল বা আশেপাশে ব্যবহার করা যাবে না। এরকম কোনও পোস্ট পুলিশ করেনি বলেই দাবি।

বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে কলকাতা পুলিশ লিখেছে, “এটা ভুয়ো খবর। থানা থেকে পুজো কমিটিগুলিকে এ ধরনের কোনও বার্তা পাঠানো হয়নি। যারা মানুষকে বিভ্রান্ত করার এবং উস্কানি দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পুলিশ বলছে, যারা এ ধরনের পোস্ট করেছেন তাদের নোটিশ দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন: শিশুদের যৌন নির্যাতনে শীর্ষে ৩ বিজেপি রাজ্য! সরকারি রিপোর্টে দাবি

 

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...