Saturday, April 4, 2026

ইডি-১, আপ-২; এক গ্রেফতারির দিনেই জেলমুক্তি দুজনের

Date:

Share post:

ইডি-র হাতে আপ বিধায়কের গ্রেফতারির দিনই জেল মুক্তি দুই আপ ঘনিষ্ঠের। একদিকে দু বছরের পুরোনো একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার আপ বিধায়ক আমানতুল্লা খান। অন্যদিকে দিল্লি আবাগারি নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জেলমুক্তি আপের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা বিজয় নায়ার। আবার স্বাতী মালিওয়ালের শারীরিক হেনস্থা মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমার।

সোমবার সকালে হঠাৎই আপ বিধায়ক আমানতুল্লার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। সকালে সোশ্যাল মিডিয়ায় গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেন আমানতুল্লা। প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পরে গ্রেফতার করা হয় আমানতুল্লাকে। তবে তিনি দাবি করেন, ওয়াকফ বোর্ডের অর্থ তছরুপ একটি পুরোনো মামলা। সেই পুরোনো মামলায় গ্রেফতারের অর্থ আপের শক্তিকে বল প্রয়োগ করে ভাঙার চেষ্টা। দুই বছর ধরে এই মামলা তাঁকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে ২৩ মাস পরে জেলমুক্ত হলেন আপের মিডিয়া সেলের প্রধান বিজয় নায়ার। আবগারি নীতি মামলায় যেভাবে গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সেভাবেই ২৩ মাস আগে গ্রেফতার হয়েছিলেন বিজয়। এই মামলায় কেন্দ্রীয় এজেন্সিকে কড়া ভাষায় ভর্ৎসনা করে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এসএনভি ভাট্টির ডিভিশন বেঞ্চ। সর্বোচ্চ আদালত জানায় বিচার ছাড়া এভাবে কাউকে এতদিন জেলে রাখা যায় না। সেই সঙ্গে মিডিয়া সেল পরিচালক হিসাবে সংবিধানের বাকস্বাধীনতার ধারাকে মাথায় রেখে তদন্ত করা উচিত। যে মামলায় সর্বোচ্চ সাত বছরের বেশি শাস্তি হতে পারে না, সেখানে ২৩ মাস বিচারবিভাগীয় হেফাজত আইনকে লঙ্ঘন করছে বলে পর্যবেক্ষণ আদালতের।

আবার আপ নেত্রী স্বাতী মালিওয়ালের করা শারীরিক হেনস্থার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন বিভব কুমার। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের পর্যবেক্ষণ এই মামলাতেও অভিযুক্তের জামিন প্রাপ্য। ইতিমধ্যেই তিনি ১০০ দিন জেলে থেকেছেন। সেই সঙ্গে চিকিৎসার ভাষায় অভিযোগকারীর সামান্য আঁচড়ের দাগ রয়েছে। সেক্ষেত্রে অভিযুক্তের জামিন প্রাপ্য বলেই সিদ্ধান্ত জানায় আদালত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...