Friday, June 26, 2026

ধর্ষণ শুধু নয়, অ্যাসিড হানার ক্ষেত্রেও কঠোর সাজা ‘অপরাজিতা’য়

Date:

Share post:

ধর্ষণ রুখতে কঠোর আইন আনার পথে রাজ্য। বিধানসভায় (Assembly) শুরু বিশেষ অধিবেশন। মঙ্গলবার, পেশ হবে ‘অপরাজিতা উইম্যান অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিন্যাল লস সংশোধনী বিল ২০২৪’ বিল (Aparajita Women and Child Bill)। সোমবারই বিধায়কদের মধ্যে খসড়া বণ্টন করা হয়েছে। আর তাতেই দেখা গিয়েছে, শুধু ধর্ষণই নয়, অ্যাসিড হানা থেকে মহিলাদের হেনস্থা- সব কিছুতেই কঠোর সাজার বিধান রয়েছে এই আইনে।অ্যাসিড হানায় শারীরিক কষ্টের পাশাপাশি আজীবন আক্রান্তের শরীরে থেকে যায় হামলার দগদগে ক্ষত। সেই দাগ ভুলতে দেয় না আক্রমণের কালো দিনের স্মৃতি। সেই দীর্ঘ যন্ত্রণার কথা ভেবেই রাজ্যের প্রস্তাবিত নতুন বিল ‘অপরাজিতা’য় অ্যাসিড হামলাকারীদের বিরুদ্ধেও কড়া শাস্তির বিধান দেওয়া হয়েছে। দোষীদের শুধু আজীবন কারাবাসই নয়, সঙ্গে জরিমানার প্রস্তাব রয়েছে পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল, ২০২৪-এ।

বাংলায় কোনও ঘটনা ঘটলে বাংলার নারীদের জন্য প্রচুর সমবেদনা দেখান বিজেপি নেতৃত্ব। কিন্তু কেন্দ্রের নতুন ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita)-য় অ্যাসিড হানার জন্য এত কড়া শাস্তির বিধান নেই। BNS অনুযায়ী, অ্যাসিড হামলার মতো অপরাধে ন্যূনতম সাজা ১০ বছরের কারাবাস আর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাবাস সঙ্গে জরিমানা। বাংলা মুখ্যমন্ত্রী নারীদের নারীদের উপর সংগঠিত অপরাধ রুখতে কড়া আইন আনছেন। রাজ্যের প্রস্তাবিত ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ (Aparajita Women and Child Bill)-এ জামিন অযোগ্য ধারায় অ্যাসিড হামলার শাস্তি হিসেবে আজীবন কারাদণ্ডের বিধান দেওয়া হয়েছে। অ্যাসিড হামলায় দোষীকে আজীবন জেল-বন্দি থাকতে হবে। এবার এই বিল পাশ হলে রাজ্যপাল বা রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি দেন কি না সেটাই দেখার।

প্রস্তাবিত সংশোধনীতে মহিলা ও শিশুদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের ঘটনার তদন্তে অপরাজিতা টাস্ক ফোর্স তৈরীর কথা বলা হয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য জেলায় জেলায় বিশেষ আদালত গঠন করারও প্রস্তাব রয়েছে। যার দায়িত্বে থাকবেন ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যাদার পুলিশ কর্তারা।











Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...