Friday, June 5, 2026

বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতেকেই এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর

Date:

Share post:

এবারও বর্ডার গাভাস্কর সিরিজ জয় করবে টিম ইন্ডিয়া। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। বছরের শেষেই অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া। এ বছরের ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার গাভাস্কর সিরিজ।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সুনীল গাভাস্কর বলেন, “ সিরিজটা দুর্দান্ত হবে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ দুই দলেই প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছেন। এটা প্রমাণ করে যে টেস্ট ক্রিকেটই আজও সব ফরম্যাটের মধ্যে পছন্দের। আমার অনুমান, ভারত এই সিরিজে ৩-১ ব্যবধানে জিতবে। ” এরপরই গাভাস্কর আরও বলেন, “ সাধারণত দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া বিরুদ্ধে ভারতের শুরুটা খুব দ্রুত গতির হয় না। ফলে প্রথম টেস্টটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আগে প্রথম শ্রেণির ম্যাচ না খেলে তাহলে কিন্তু সেটা সমস্যা হয়ে দাঁড়াবে। যেহেতু কয়েকটা টেস্ট ম্যাচের মধ্যে এক সপ্তাহের বিরতি রয়েছে। ”

বর্ডার গাভাস্কর ট্রফি শুরু ২২ নভেম্বর থেকে। প্রথম টেস্ট ২২ থেকে ২৬ নভেম্বর চলবে। দ্বিতীয় টেস্ট চলবে ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। ১৪ ডিসেম্বর ১৮ ডিসেম্বর তৃতীয় টেস্ট। চতুর্থ টেস্ট ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন-প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে, পদক জয় যোগেশের

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...