Wednesday, June 3, 2026

প্যারিস প্যারালিম্পিক্সে তৃতীয় সোনা ভারতের, জ্যাভলিনে সোনা সুমিতের

Date:

Share post:

নজির গড়লেন সুমিত আন্টিল। প্যারিস প্যারালিম্পিক্সে সোনার পদক জয় ভারতীয় এই অ্যাথলিটের। টোকিও প্যারালিম্পিক্স এবং ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পর প্যারিস প্যারালিম্পিক্সেও জ্যাভলিনে সোনা জিতে নজির তৈরি করলেন সুমিত আন্টিল।

সোমবার এফ৬৪ বিভাগে ৭০.৫৯ মিটার দূরে বর্শা ছুড়েছেন সুমিত। এর আগের বিশ্বরেকর্ডও তাঁরই দখলে ছিল। সোমবার ছ’টি সুযোগের মধ্যে প্রথমবারেই সুমিত ৬৯.১১ মিটার বর্শা ছোড়েন । এর পরেই ৭০.৫৯ মিটার দূরে বর্শা ছুড়ে নিজের নজির ভাঙেন সুমিত। আর এর সঙ্গে সঙ্গেই নিশ্চিত করেন ভারতের তৃতীয় স্বর্ণপদক।

সুমিতের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ বার্তা দিলেন তিনি। মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন,” অনেক অভিনন্দন সুমিতকে। পুরুষ জ্যাভলিন এফ৬৪ ইভেন্টে সোনার পদক জয়ের জন্য। আগামীর অনেক শুভেচ্ছা।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...