Monday, April 6, 2026

এবার আদালত চত্বরেই সপাটে চড় খেলেন সন্দীপ ঘোষ

Date:

Share post:

আজ, মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ ধৃত সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালত ৮ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করে। মূলত, আর জি করের আর্থিক দুর্নীতির মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও টালবাহানার পর গতকাল সোমবার সন্দীপকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে, আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মত নৃশংস পরিণতিতে তাঁর যোগ আছে কিনা সেটা জানা নেই, তবে ওই ঘটনাতেও সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছিল। এবার সুযোগ পেয়ে আর জি করের সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে সপাটে চড় মারলেন এক বিক্ষোভকারী।

আজ, মঙ্গলবার আলিপুর আদালতে যখন তোলা হয় সন্দীপ ঘোষকে, সেইসময় মহিলা ও পুরুষ আইনজীবীরা বিক্ষোভ দেখান। সন্দীপ ঘোষের ফাঁসির দাবিতে সরব হন। সেইসময় আদালত চত্বরে নিরাপত্তারক্ষীর সংখ্যা কম ছিল। সন্দীপ ঘোষকে আদালতে ঢোকাতে যতেষ্ট বেগ পেতে হয় নিরাপত্তারক্ষীদের।

পরিস্থিতি দেখে আরও ফোর্স আনা হয়। কড়া নিরাপত্তার মধ্যে আদালত চত্বর থেকে বের করা হয় সন্দীপকে। তখনও বিক্ষোভকারীদের ভিড় সেখানে। সন্দীপকে বের করে নিয়ে যাওয়ার সময়ই এক বিক্ষোভকারী চড় মারেন তাঁকে।

আরও পড়ুন: ‘বিচার চায় তিলোত্তমা’, অভিনব প্রতিবাদ ‘হোম ডেলিভারি’ সংস্থা সুইগির

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...