Friday, June 26, 2026

হারিয়েছে অল্প সময়ের গল্প, কঠিন পরিস্থিতিতে নির্যাতিতার প্রেমিকের পাশে লগ্নজিতা 

Date:

Share post:

তেরো বছরের প্রেমের সম্পর্ক এক রাতের নারকীয় ঘটনায় শেষ। প্রেমিক ভাবতে পারেননি তাঁর চিকিৎসক বান্ধবী এত নৃশংসভাবে ধর্ষণ খুনের শিকার হবেন। দাম্পত্যের যে গান বাঁধতে চেয়েছিলেন দুজনে তা এক নিমেষে হারিয়ে গেছে। তবু আজও লগ্নজিতার চক্রবর্তীর (Lagnajita Chakraborty) ‘বেহায়া’ গানের কথা সুরে আর জি করে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর স্মৃতি আঁকড়ে বেঁচে আছে তাঁর প্রেমিক। মৃত প্রেমিকার কলার টিউন ছিল ‘আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো..’। ৩১ বছরে একবুক আশা ও সারা জীবনের কঠিন পরিশ্রম নিয়ে আর জি কর হাসপাতালের এই ডাক্তার তরুণীর বড় পছন্দের ছিল গানখানা। গায়িকা তাই পাশে দাঁড়ালেন নির্যাতিতার প্রেমিকের।

৯ আগষ্ট কলকাতার সরকারি হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে আজ তার প্রতিবাদে সরব গোটা রাজ্য। শহরে দফায় দফায় চলছে মহামিছিল, ‘রাত দখল’ কর্মসূচি। রবিবার নাগরিক মিছিলে পা মিলিয়েছিলেন লগ্নজিতা। সেখানে সংবাদমাধ্যমের সামনে আফশোসের সুরে বলতে শোনা গেল, ‘এত লোককে এত গান শোনাই। এত শো করি সারা বছর ধরে। এই তো সিজন শুরু হবে। ওঁর সঙ্গে দেখা হল না! ওঁর যে ছেলেটির সঙ্গে বিয়ে হওয়ারছিল, তাঁর সঙ্গে দেখা হল না। যদিও তাঁর সঙ্গে আলাদা করে যোগাযোগ করে আমি কথা বলেছি। ওঁর সঙ্গে আমার কথা হয়েছে।’ যদিও কী কথা হয়েছে গায়িকা সেই বিষয়টা প্রকাশ করতে চাননি। তিনি বলেন, ‘আমরা সবাই জীবনে কোনও না কোনও মানুষকে, কখনো না কখনো ভালোবেসেছি। তাদের হয়তো বিয়ে করেছি বা করিনি। বা করতে পারিনি। কাজেই আমরা সকলেই বুঝতে পারছি ওই ছেলেটির মধ্যে দিয়ে কী যাচ্ছে। আমি সেই কথাগুলো জনসম্মুখে এনে ওকে অসম্মান করতে চাই না।’


Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...