Wednesday, June 24, 2026

কেটেছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস অফিসের

Date:

Share post:

ভাদ্রের শুরু থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। আকাশে শরতের মেঘ, কিন্তু বেলা বাড়তেই সূর্যের দাপটে ঘর্মাক্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে। টানা বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও উত্তরবঙ্গের সতর্কতা এখনই তুলে নেওয়া হচ্ছে না।

হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গে আপাতত বড় দুর্যোগের সম্ভাবনা নেই। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বর্ষার স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই সেই বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। উত্তরের বাকি জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...