Saturday, April 4, 2026

প্রেমিক গায়ে আগুন ধরিয়ে দেওয়ায় প্রাণ যেতে বসেছে উগান্ডার নামী দৌড়বিদের

Date:

Share post:

প্রেমিকের রোষে প্রাণ যেতে বসেছে উগান্ডার নামী দৌড়বিদের।রেবেকা চেপতেগুই একজন ম্যারাথন দৌড়বিদ। উগান্ডার এই মহিলা দৌড়বিদ গত মাসে প্যারিস অলিম্পিকের ম্যারাথনেও অংশ নিয়েছেন। প্যারিসে তিনি ৪৪তম স্থান পেয়েছেন।মর্মান্তিক এক ঘটনায় এবার খবরের শিরোনামে তিনি।জানা গিয়েছে, তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন প্রেমিক। শরীরের ৭৫ শতাংশই পুড়ে গিয়েছে রেবেকার।কেনিয়া ও উগান্ডার সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে।ঘটনাটি ঘটেছে কেনিয়ায়। বাড়ি উগান্ডায় হলেও অনুশীলনের জন্য প্রতিবেশী দেশটিতে থাকেন ৩৩ বছর বয়সী দৌড়বিদ।

জানা গিয়েছে, সংকটাপন্ন অবস্থায় কেনিয়ার এলডোরেটেরের এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন রেবেকা।কেনিয়ার ট্রান্স এনজোইয়া কাউন্টির পুলিশ কমান্ডার জেরেমিয়াহ ওলে কসিয়ম জানিয়েছেন, রেবেকার প্রেমিক ড্যানিয়েল এনডিয়েমাও ওই ঘটনায় আগুনে পুড়ে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচ লিটারের পেট্রলের জার পেয়েছে তারা।দৌড়বিদ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

 

 

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...