Thursday, June 25, 2026

কাকদ্বীপ হাসপাতালে বদলি সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ, খবর ছড়াতেই প্রবল উত্তেজনা

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে (Birupaksha Biswas) নিয়ে উত্তেজনা ছড়ালো কাকদ্বীপে। ভাইরাল ‘হুমকি’র অডিওকে কেন্দ্র করে চর্চায় এসেছিলেন বর্ধমান মেডিক্যালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক (অডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। পাশাপাশি চিকিৎসক তরুণী খুনের দিন সেমিনার রুমে বিরূপাক্ষের উপস্থিতি নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁর ‘দাদাগিরি’ ও থ্রেট কালচারের অভিযোগের মাঝে বিরূপাক্ষ বিশ্বাসের (Birupaksha Biswas) বিরুদ্ধে পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে সরিয়ে তাঁকে কাকদ্বীপ হাসপাতালে ট্রান্সফার করতেই উত্তেজনা হাসপাতাল চত্বরে।

স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতির অভিযোগে সন্দীপ-সহ যে কজনের বিরুদ্ধে সরব হয়েছে জুনিয়র ডাক্তার ফোরাম সেই তালিকায় রয়েছে বিরূপাক্ষ বিশ্বাসের নাম। অনেকেই অভিযোগ করছিলেন চিকিৎসক বিশ্বাস ইন্টার্ন, পিজিটিদের হুমকি দেওয়ার সঙ্গে জড়িত। তাই কাকদ্বীপ হাসপাতালে তাঁর বদলির খবর ছড়াতেই প্রবল উত্তেজনা। প্ল্যাকার্ড নিয়ে কাকদ্বীপ হাসপাতালে জমায়েত করে বিক্ষোভ দেখতে শুরু করেন এলাকার বাসিন্দারা। তাঁদের স্পষ্ট দাবি, যতক্ষণ না পর্যন্ত আর জি কর কাণ্ডের বিচার হচ্ছে ততক্ষণ বিরূপাক্ষকে কাজে যোগ দিতে দেওয়া হবে না। তাঁদের প্রশ্ন, আর জি কর হাসপাতালের দুর্নীতি, চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনার তথ্যপ্রমাণ ‘লোপাট’ করার অভিযোগ যাঁর বিরুদ্ধে রয়েছে, সেই বিরূপাক্ষ বিশ্বাসকে কেন কাকদ্বীপে বদলি করা হল? যদিও হাসপাতালের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই বিষয়ে মন্তব্যে নারাজ স্বয়ং চিকিৎসকও।


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...