Friday, April 3, 2026

৪০ হাজার গ্র্যাজুয়েটের আবেদন ঝাড়ুদার পদে! হরিয়ানায় বেকারত্ব চরমে

Date:

Share post:

চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। সাড়ে তেরো হাজার পদে আবেদন জমা পড়ল ১ লক্ষ ৬০ হাজারের বেশি। কিন্তু সবথেকে আশ্চর্যজনকভাবে এই পদের জন্য় আবেদন করলেন ৬ হাজার মাস্টার ডিগ্রি পাশ আর ৪০ হাজার গ্র্যাজুয়েট। বিজেপি শাসিত হরিয়ানার শিক্ষিত নাগরিকদের বেকারত্বের চেহারাটা নির্বাচনের একেবারে আগে একেবারে খোলাখুলিভাবে সামনে তুলে ধরল এই ছবিটাই।

মাসখানেক পরেই হরিয়ানার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলি তাঁদের প্রার্থীও ঘোষণা করে দিয়েছে। এই পরিস্থিতিতে নওয়াব সিং সাইনির সরকার নতুন করে সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে না। ফলে সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ সংস্থা হরিয়ানা কৌশল রোজগার নিগম লিমিটেড-এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। ঝাড়ুদারের পদে ১৩৫৩৬ জন নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি হয়।

সেই পদের জন্য আবেদন জমা দেন মাস্টার ডিগ্রি পাশ ও গ্র্যাজুয়েট আবেদনকারীরা। সেই সঙ্গে দ্বাদশ পাশ আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজারের বেশি। এই পদে কাজ চুক্তির ভিত্তিতে। বেতন মাসিক ১৫ হাজার টাকা। আবেদন পত্রে স্পষ্ট লেখা রয়েছে চাকরির সব শর্ত ভালোভাবে পড়ে যেন আবেদন করা হয়। শর্তের মধ্যে বেতনও উল্লেখ থাকা সত্ত্বেও এত শিক্ষিত যুবক সম্প্রদায় আবেদন করেছেন এই পদের জন্য। বিজেপি সরকারের রাজ্যে একদিকে বেকারত্বের পরিমাণ এত বেশি, অন্যদিকে নতুন কর্মসংস্থানের পথ খোলার দিকেও বেহুঁশ প্রশাসন। তারই প্রতিফলন এই ঝাড়ুদারের চাকরির আবেদনে। নির্বাচনের আগে কার্যত বিরাট অস্ত্র বিজেপি তুলে দিল বিরোধীদের হাতে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...