Saturday, April 4, 2026

R G Kar: ২৪ ঘণ্টা পরেই সুপ্রিম কোর্টে শুনানি, বুধবার মামলায় সাড়া দিল না হাই কোর্ট

Date:

Share post:

২৪ ঘণ্টা পরেই এই সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে। সেই কারণে বুধবার আর জি কর সংক্রান্ত একাধিক মামলার শুনানি স্থগিত করে দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে মামলা দায়েরের অনুমতি চেয়ে এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অমৃতা পান্ডে। সেই সংক্রান্ত বিষয়ে প্রধান বিচারপতি আদালতে জানান, যেহেতু আর জি কর মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন, সেই কারণে এই বিষয়ে তিনি কোনও অনুমতি দিতে পারেন না। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরই আদালত এ বিষয় সিদ্ধান্ত নেবে।

আরজি করে ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ-খুনে আদালতের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই। স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত। এদিন হাই কোর্ট জানায়, যেহেতু ২৪ ঘণ্টা পরেই এই সংক্রান্ত মামলার শুনানি হবে, তাই এখনই এবিষয়ে নতুন করে কোনও নির্দেশ দেওয়া হচ্ছে না।

৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (R G Kar Medical Colleege And Hospital) সেমিনার হল থেকে ডাক্তার-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ধর্ষণ-খুনের মামলা রুজু হয়। ওই ঘটনায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে মামলার তদন্ত করছে CBI। পরে  স্বতঃপ্রণোদিত  মামলা গ্রহণ করে শীর্ষ আদালত। ওই মামলাতেই বৃহস্পতিবার স্ট্যাটাস রিপোর্ট জমা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রিপোর্টে কী থাকছে- তা নিয়ে কৌতূহল সব মহলে।











Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...