Friday, June 26, 2026

আর জি কর কাণ্ড: আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের, আলো নিভল ভিক্টোরিয়ারও

Date:

Share post:

আর জি কর কাণ্ডের তদন্তের দায়িত্বভার হাতে নেওয়ার তিন সপ্তাহ কেটে গেলেও এখনও কাওকে গ্রেফতার বা আটক করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঠিক বিচার চেয়ে আন্দোলনে নেমেছেন গোটা শহরবাসী।

বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা আলো নিভিয়ে অভিনব প্রতিবাদের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আলো নিভিয়ে চলছে প্রতিবাদ। সেই ডাকে সাড়া দিয়ে রাজভবনের আলো নেভালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আলো নিভল ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও।

এদিন সন্ধেয় গোটা শহরের দিকে দিকে শুরু হয় মিছিল। আর জি করের বাইরে হাতে মোমবাতি নিয়ে স্লোগান দেন প্রতিবাদীরা। যাদবপুর কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে সাউথ সিটি পর্যন্ত মিছিল হয়। তাতে পা মেলান অভিনেত্রী স্বস্তিকা-সহ একাধিক তারকা। গড়িয়াহাটে মানববন্ধন করা হয়। এছাড়া বিশ্ববাংলা গেটের কাছে মিছিল করেন নিউটাউনের বাসিন্দারা। পথে নেমে বিক্ষোভে শামিল হন তথ্যপ্রযুক্তি কর্মীরাও।

আরও পড়ুন- আমিরের দাদুর কাছে হেরেছিলেন শাহরুখের বাবা! প্রকাশ্যে দুই তারকার ‘খান’দানি লড়াই

 

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...