Friday, April 3, 2026

যুবতীকে ধর্ষণ, নগ্ননাচে বাধ্য: মধ্যপ্রদেশে তদন্ত ‘অস্বীকার’ পুলিশের!

Date:

Share post:

ধর্ষণের অভিযোগ নিয়েও তদন্ত অস্বীকার বিজেপি শাসিত রাজ্যের পুলিশের। এক যুবতী এই অভিযোগ নিয়ে শেষ পর্যন্ত দ্বারস্থ হলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের। সেখানে বিজেপির পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে সময় বেঁধে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারীর সম্মান যে তলানিতে তা প্রতিদিনের ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনাতেই প্রমাণিত। তাতে প্রশাসনের যে কতটা মদত রয়েছে এবার তার নজিরও রাখল মোহন যাদবের মধ্যপ্রদেশ।

ইন্দোরের যুবতী অভিযোগ করেন পাঁচ যুবক তাঁকে একটি গোডাউনে নিয়ে যায়। সেখানে যৌনতার ভিডিও দেখে তারা। সেই সময় তাঁর সঙ্গে ‘অস্বাভাবিক’ যৌন নির্যাতন করা হয়। তাঁকে বাধ্য করা হয় পোশাক খুলে প্রায় এক ঘণ্টা ধরে নগ্ন হয়ে নাচতে। তারপর তাঁকে ধর্ষণ করা হয়। যুবতী ১৭ জুলাই কানাডিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ দায়ের করলে কীভাবে নির্যাতিতা ও তাঁর পরিবারের লোকেদের অত্যাচার সহ্য করতে হয় তার উদাহরণ হাথরস। তারপরেও অভিযোগ পেয়ে কোনও পদক্ষেপ নেয়নি মধ্যপ্রদেশ পুলিশ। অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা। ১৪ অগাস্ট হাইকোর্ট নির্দেশ দেয় দ্রুত মামলার তদন্ত করতে হবে। সেই মোতাবেক তদন্তে ৯০ দিনের সময়সীমাও বেঁধে দেয় আদালত। তবে আদালতের নির্দেশকেও কার্যত বুড়ো আঙুল দেখায় মোহন যাদবের পুলিশ।

হাইকোর্টের নির্দেশের ১৯ দিন পরে গত সোমবার মামলা দায়ের করে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি কানাডিয়া থানার পুলিশ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...