Thursday, June 18, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে সঙ্গীত শিল্পীর শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার ২

Date:

Share post:

শহর জুড়ে যখন ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি চলছে, ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠেছেন সবস্তরের মানুষ তখন শহর কলকাতার (Kolkata) নামি পাঁচতারা হোটেলে এক সঙ্গীত শিল্পীর শ্লীলতাহানি অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে বাইপাসের ধারে বিলাসবহুল হোটেলে (Five Star Hotel) সঙ্গীত শিল্পী দম্পতি তাঁর বন্ধুদের নিয়ে জন্মদিন সেলিব্রেশনে গিয়েছিলেন। অভিযোগ ব্যক্তিগত গান-বাজনার আসর চলাকালীন, সেখানে এক ব্যক্তি উপস্থিত হন এবং শিল্পী সহ বাকি মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেন। এরপর তরুণী-সহ ৬ জন সেখান থেকে সরে গেলে কিছুক্ষণ পর ওই ব্যক্তি আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান। হোটেল কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ না করায় পুলিশের দ্বারস্থ হন সঙ্গীত শিল্পী। অভিযোগ পেয়ে এক এনআরআই-সহ দুজনকে (ধৃতদের মধ্যে একজনের নাম অরুন কুমার) গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ (Pragati Maidan Police Station)।

অভিযোগকারিনীকে জানিয়েছেন যে ব্যক্তিগত পার্টিতে কী করে বাইরের লোক এলেন তার কোন উত্তর দিতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। তাঁদের গোটা বিষয়টি জানানো হলে ওই অভিযুক্তকে বিল নিয়ে বের করে দেওয়া হয়। প্রগতি ময়দান থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। যেখানে আর জি কর (RG Kar Medical College and Hospital incident) কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তা সুরক্ষার দাবিতে সোচ্চার হয়েছে গোটা বাংলা, দেশ এমনকি বিশ্বও সেখানে দাঁড়িয়ে কলকাতার বুকে ফের শ্লীলতাহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সমাজ।


Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...