Wednesday, June 24, 2026

রাজ্যের সব মেডিক্যাল কলেজের নিরাপত্তায় ১০০ কোটি বরাদ্দ নবান্নের

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College and Hospital) যে নারকীয় ঘটনা ঘটেছে তারপর স্বাস্থ্য পরিষেবায় সুরক্ষা আর নিরাপত্তার দাবি জোরালো হয়েছে। ইতিমধ্যেই মেডিক্যাল পড়ুয়াদের জন্য ডিউটি আওয়ার্স কমানো থেকে শুরু করে মহিলা স্বাস্থ্যকর্মীদের নাইট ডিউটি যতটা কম করা যায় সেই দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। হাসপাতালে যে সমস্ত জায়গা অন্ধকার বা আলো কম সেই সব জায়গায় পর্যাপ্ত আলো এবং সিসি ক্যামেরা বসানোর কথা বলেছে রাজ্য (West Bengal)। এবার সেই মর্মেই বাংলার সব মেডিক্যাল কলেজের নিরাপত্তা জোরদার করতে ১০০ কোটি টাকা বরাদ্দ করল  পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। প্রথম দফায় ৪০ কোটি মঞ্জুর অর্থ দফতরের।

রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজের নিরাপত্তা নিশ্চিত করতে সিকিউরিটি গার্ড নিযুক্ত করা থেকে সিসি ক্যামেরা লাগানোসহ একগুচ্ছ সুপারিশ করা হয়েছে। এই খাতে স্বাস্থ্য দফতরকে প্রাথমিকভাবে ৪০ কোটি টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে সরকার।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...