Monday, March 30, 2026

কালীঘাটের কাছে ২-১ গোলে হার বাগানের

Date:

Share post:

শেষ ম্যাচে ডার্বি জয় হলেও, কলকাতা লিগে ফিরতেই ফের হারের মুখ দেখল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে হারল ২-১ গোলে। কলকাতা লিগের সুপার সিক্সের রাস্তা আগেই বন্ধ হয়েছে। মনে করা হচ্ছিল লিগের বাকি কয়েক ম্যাচ নিজেদের সেরা পারফরম্যান্স দেবে সবুজ-মেরুন। কিন্তু ডার্বি জয়ের পর লিগের ম্যাচে হারের মুখ দেখে মোহনবাগান।

এদিন ম্যাচে শুরু থেকেই চলে আক্রমণ-প্রতি আক্রমণের খেলা। তবে শুরুতেই ধাক্কা খায় সবুজ-মেরুন। ৩৫ মিনিটে হোরামের গোলে এগিয়ে যায় কালীঘাট। অভয়ের ফ্রিকিক থেকে যখন হোরাম জালে বল জড়ান। যদিও মতখন কোনও মোহনবাগান ডিফেন্ডার তাঁকে সেভাবে মার্কই করতে পারলেন না। এরপর পালটা আক্রমণে ঝাপায় সবুজ-মেরুন। তবে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকে মোহনবাগান।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় মোহনবাগান। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আদিল আবদুল্লা। কিন্তু তার পরে আর বাগানের খেলায় তেমন ঝাঁজ লক্ষ্য করা যায়নি। ৭০ মিনিটের মাথায় সৈকত গোল করে আবার এগিয়ে দেন কালীঘাটকে। আর ফিরতে পারেনি বাগান। ১-২ গোলে হারে তারা।

আরও পড়ুন- আইএসএল-এর প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান, মাঠে নামার আগে কী বললেন কোচ?


Related articles

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...