Friday, April 3, 2026

বুধের ‘রাত দখল’-এ বিক্ষিপ্ত অশান্তি, ঋতুপর্ণাকে “গো ব্যাক” স্লোগান

Date:

Share post:

১৪ অগাস্টের পর ৪ সেপ্টেম্বর- তিলোত্তমার বিচারের দাবিতে ফের রাত দখল। তবে গতবারের মতো এবার সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকল না এই প্রতিবাদ কর্মসূচি। আগেরবার বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছিল খাস আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital)। তাছাড়া বাকি আন্দোলন ছিল শান্তিপূর্ণ। কিন্তু ৪ সেপ্টেম্বর রাত বাড়তেই বিভিন্ন জায়গা থেকে কয়েকটি অপ্রীতিকর ঘটনার খবর মিলেছে। “গো ব্যাক” স্লোগান শুনে শ্যামবাজারের প্রতিবাদস্থল ছাড়তে হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। গড়িয়ায় সন্দেহজনক এক ব্যক্তিকে মারধর করেন আন্দোলনকারীরা। তবে, বেশিরভাগ জায়গাতেই গানে, স্লোগানে, পথনাটিকায়, মোমবাতি-মশাল জ্বালিয়ে আর জি কর-কাণ্ডের দ্রুত বিচারের দাবিতে রাত জাগে বাংলা।

এদিন রাত বাড়তেই গড়িয়ায় প্রতিবাদী মহিলাদের ছবি ও ভিডিও তোলার অভিযোগে এক যুবককে মারধর করেন প্রতিবাদীরা। পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে।গড়িয়ায় মহিলা আন্দোলনকারীদের কটূক্তি করার অভিযোগ ওঠে এক মত্ত ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করছে পুলিশ।শ্যামবাজারে গিয়ে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পরে আন্দোলনকারীদের ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয় তাঁকে। ‘ধিক্কার’ স্লোগান শুনে গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি।আরজি করের ঘটনার প্রতিবাদে শ্যামবাজারে রাতে পথে নামেন সোলাঙ্কি রায়, বিবৃতি চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী।

যাদবপুরে মোমবাতি জ্বেলে বিচার চান অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। পথে নেমে প্রতিবাদে সামিল হন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও।


Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...