Friday, June 26, 2026

মাথাভাঙায় আন্দোলনে দুষ্কৃতী হামলা, তীব্র নিন্দা কুণালের

Date:

Share post:

আর জি কর কাণ্ডের প্রতিবাদে বুধবারও রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে। কিন্তু বিতর্ক ছড়ালো কোচবিহারের (Cochbehar) মাথাভাঙায়। অভিযোগ, কর্মসূচি চলাকালীন দুষ্কৃতী হামলা হয়। রাস্তায় রং দিয়ে লেখা ‘জাস্টিস ফর আর জি কর’ মোছা হয়েছে। এক আন্দোলনকারীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনার তীব্র নিন্দায় করেছেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। যথাযথ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তিনি।অভিযোগ, মাথাভাঙার রাস্তায় আঁকা একটি ছবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এক আন্দোলনকারীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। আন্দোলনকারী মকসেদুল ইসলাম বলেন, “আঁকা,নাচ, গানের মাধ্যমে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানানো হচ্ছিল। সেই সময় অতর্কিতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়।”

ঘটনার পরেই নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। পর পর পোস্ট করেন তিনি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি লেখেন,
“কোচবিহারের মাথাভাঙার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করছে তৃণমূল কংগ্রেস।
যারা করেছে, পুলিশ ব্যবস্থা নিক।
প্ররোচনায় কেউ পা দেবেন না।
মা বোনেদের প্রতিবাদ আমরাও সমর্থন করছি।
গোলমাল করে বাংলাকে অশান্ত করতে চায় বহু অপশক্তি। সতর্ক থাকুন।
দলের কেউ এসবে জড়ালে ছাড় পাবে না।”

আরেকটি পোস্টে দেখা যায় তৃণমূলের কর্মী সমর্থকদের প্রতি কুণালের বার্তা,
“তৃণমূল কংগ্রেসের সহকর্মীদের প্রতি-
যেখানে যাঁরা প্রতিবাদ কর্মসূচি করছেন, সব চলুক। নাগরিকদের দরকারে সাহায্য করুন। কোথাও বিরোধীরা প্ররোচনা দিলেও তাতে পা দেবেন না। গোলমালে জড়াবেন না। বাংলাকে অশান্ত করতে অশুভ শক্তির চক্রান্ত চলছে। ধৈর্য রাখুন। সাধারণ নাগরিকদের আবেগকে সম্মান দিন।”


ঘটনার সম্পর্কে কোচবিহারের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে একটি চিত্র ঘিরে সমস্যা দেখা দিয়েছিল বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।


Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...